Ahmedabad School Murder: 'ও আমায় বলছিল আমার কী করতে পারবি?' কেন সিনিয়রকে খুন? ভাইরাল আমেদাবাদ স্কুল হত্যাকাণ্ডে ধৃত পড়ুয়ার চ্যাট

ওই রাতেই হাসপাতালে মৃত্যু হয় আক্রান্ত পড়ুয়ার। মৃত্যুর খবর জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা।

ভাইরাল চ্যাট (ছবিঃX)

নয়াদিল্লিঃ দশম শ্রেণির ছাত্রকে নবম শ্রেণির ছাত্রের কুপিয়ে খুনের (Murder) ঘটনায় শোরগোল আমেদাবাদে(Ahmedabad) ইতিমধ্যেই অভিযুক্ত পড়ূয়াকে গ্রেফতার (Arrest) করা হয়েছে কেনে এই চরম সিদ্ধান্ত নিল ওই পড়ুয়া? এই নিয়ে চর্চার মাঝেই জানা গেল আসল কারণ হাতে এল অভিযুক্তের সঙ্গে এক সহপাঠীর চ্যাট

কী রয়েছে সেই চ্যাটে?

স্কুল সিনিয়রকে ছুরি মারার পর অভিযুক্তকে মেসেজ করে তার এক সহপাঠী তাকে ওই সহপাঠী জিজ্ঞেস করে যে সে দশম শ্রেণির ওই পড়ুয়াকে ছুরি মেরেছে কিনা উত্তরে অভিযুক্ত জানায় 'হ্যাঁ আমি ওকে খুন করেছি কিন্তু তোকে কে বলল?' একথা শুনে সহপাঠী অভিযুক্তের কাছে জানতে চায় কেন এই ঘটনা ঘটাল সে? এই প্রশ্নের উত্তরে অভিযুক্ত পড়ুয়া বলে, " আমায় বলছিল কে তুই? কী করতে পারবি আমার তাই মেরে দিয়েছি" একথা শুনে হতবাক বন্ধু তাকে দোষারোপ করলে ধৃত পড়ুয়া বলে, "ছাড় যা হওয়ার হয়ে গিয়েছে" এরপর বন্ধুকে গা ঢাকা দেওয়ার পরামর্শ দিয়ে চ্যাটটি মুছে ফেলার অনুরোধ জানায় ওই সহপাঠী উল্লেখ্য, গত মঙ্গলবার আমেদাবাদের এক পড়ুয়া স্কুলে এই ঘটনা ঘটে স্কুলের মধ্যে রক্তারক্তি কাণ্ড হয় ওই রাতেই হাসপাতালে মৃত্যু হয় আক্রান্ত পড়ুয়ার মৃত্যুর খবর জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা

কেন সিনিয়রকে খুন? ভাইরাল আমেদাবাদ স্কুল হত্যাকাণ্ডে ধৃত পড়ুয়ার চ্যাট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement