Operation Sindoor:পাকিস্তানকে যোগ্য জবাব মোদীর, অপারেশন সিঁদুর নিয়ে কী প্রতিক্রিয়া মমতা-রাহুলের?

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "ভারত কখনও সন্ত্রাসবাদ বরদাস্ত করেনি। ভবিষ্যতেও তা করবে না।"

মমতা ও রাহুল (ছবিঃANI)

নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হানার (Pahalgam Terror Attack) প্রতিবাদে ফুঁসছিল গোটা দেশ (India)। কবে প্রত্যাঘাত? অপেক্ষার বাঁধ ভাঙছিল ভারতবাসীর। বুধবার গভীর রাতে যখন ঘুমে আচ্ছন্ন দেশবাসী, তখন পাকিস্তান (Pakistan)ও পাক অধ্যুষিত কাশ্মীরে (POK) হামলা চালায় ভারতীয় সেনা (Indian Army)। মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় ৯ টি জঙ্গিঘাঁটি। আর এবার ভারতের এই নির্ভুল অভিযানের প্রশংসা শোনা গেল বিরোধীদের মুখে। বুধ সকালে এক্স হ্যান্ডেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় লেখেন, "জয় হিন্দ, জয় ভারত।" এদিন 'অপারেশন সিঁদুর' নিয়ে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লেখেন, "আমাদের সেনাবাহিনীকে নিয়ে গর্বিত। জয় হিন্দ।"

অপারেশন সিঁদুরের প্রশংসায় মাতলেন বিরোধীরা

ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা শোনা গেল আরজেডি নেতা তেজস্বী যাদবের মুখে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "ভারত কখনও সন্ত্রাসবাদ বরদাস্ত করেনি। ভবিষ্যতেও তা করবে না। মায়ের কোল থেকে বোনের হাত ও স্ত্রীর সিঁথির সিঁদুর অক্ষয় করে আসছে আমাদের ভারতীয় সেনা।" অন্যদিকে বুধবার রাতে প্রত্যাঘাতের পর এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় প্রতিরিক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, "ভারত মাতা কি জয়।"  বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিজের এক্স হ্যান্ডেলে লিখছেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে জ়িরো টলারেন্স দেখাতে হবে।" শুধু তাই নয়, অপারেশন সিঁদুরের পর এআইএমআইএম চিফ আসাদউদ্দিন ওয়াইসি বলেন, "পাক জঙ্গিঘাঁটিতে যেভাবে ভারতীয় সেনা যেভাবে আঘাত হেনেছে, তাকে স্বাগত জানাই। পাকিস্তানকে এভাবেই শিক্ষা দেওয়া উচিত।পহেলগাঁওয়ের মতো ঘটনা যেন আর কখনও না ঘটে তা বোঝা উচিত।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement