Ghaziabad Chain Snatching Video: মহিলার গলা থেকে চেন ছিনতাই করে পালাল বাইক সওয়ারি দুষ্কৃতীরা, গাজিয়াবাদ যেন আতঙ্কনগরী
আরও একবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ছিনতাইয়ের ঘটনা। 'আতঙ্কনগরী'গাজিয়াবাদে প্রকাশ্যে মহিলার গলা থেকে চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা।
আরও একবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ছিনতাইয়ের ঘটনা। 'আতঙ্কনগরী'গাজিয়াবাদে প্রকাশ্যে মহিলার গলা থেকে চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। এই ঘটনার সিসিটিভি ফুটেজের একটা ছোট্ট অংশ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গাজিয়াবাদে ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দিনের বেলা এক বছর ৫০-এর মহিলা ব্যাগ হাতে রাস্তার ধার দিয়ে হেঁটে চলেছেন। এরপর দেখা যাচ্ছে আচমকা দুই দুষ্কৃতী বাইকে চড়ে এসে মহিলার গলার হারে টান দিল। গলা থেকে হার টেনে নিয়ে পালাল দুষ্কৃতীরা, আর সেই মহিলা রাস্তায় লুটিয়ে পড়লেন।
গাজিয়াবাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের ভূমিকা নিয়ে আরও একবার বড় প্রশ্ন উঠল। এই ঘটনা এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেই মহিলা বেশ কিছুটা জখম হয়েছেন।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Chain Snatching Incident: ভরদুপুরে মহিলার গলা থেকে চেন ছিনতাই, বসতি এলাকায় ছিনতাইবাজের তাণ্ডব, দেখুন CCTV ফুটেজ
Dhakuria: ঢাকুরিয়ার ব্যস্ত রাস্তায় মহিলার গলা থেকে চেন ছিনতাই করে পালাল বাইক বাহিনী, তদন্তে নেমেছে পুলিশ
RG Kar Protest: আর জি কর কাণ্ডের প্রতিবাদে চণ্ডীগড়ে মানব বন্ধন , দেখুন ভিডিয়ো
Ghaziabad Chain Snatching Video: মহিলার গলা থেকে চেন ছিনতাই করে পালাল বাইক সওয়ারি দুষ্কৃতীরা, গাজিয়াবাদ যেন আতঙ্কনগরী
Advertisement
Advertisement
Advertisement