Sanjeev Kapoor Complains Against Air India's Food: এয়ার ইন্ডিয়ার খাবারের মান নিয়ে প্রশ্ন তারকা শেফ সঞ্জীব কাপুরের

তারকা শেফ সঞ্জীব কাপুরের ওই ট্যুইট মুহূর্তে ভাইরাল হয়ে যায়।সঞ্জীব কাপুরের ট্য়ুইট দেখে সেখানে একের পর এক মন্তব্য উঠে আসতে শুরু করে।

Sanjeev Kapoor's Complains (Photo Credit: Twitter)

এবার এয়ার ইন্ডিয়ার (Air India) খাবারের বিরুদ্ধে অভিযোগ করলেন তারকা শেফ সঞ্জীব কাপুর (Sanjeev Kapoor)। নাগপুর-মুম্বইয়ের বিমানে বিমান সংস্থার তরফে যে খাবার দেওয়া হয়, তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন তারকা শেফ সঞ্জীব কাপুর। এয়ার ইন্ডিয়ার বিমানে চিকেন টিক্কা, তরমুজ, স্যানডুইচ পরিবেশন করা হয় যাত্রীদের। যে খাবার এয়ার ইন্ডিয়ার বিমানে দেওয়া হয়, সেই ঠাণ্ডা চিকেন টিক্কার মান নিয়ে প্রশ্ন তোলেন সঞ্জীব কাপুর। ভারতীয়রা কি সকালে এই খাবার খান বলে প্রশ্ন তোলেন সঞ্জীব কাপুর। খাবার পরিবেশনের ক্ষেত্রে এয়ার ইন্ডিয়ার সতর্ক হওয়া উচিত বলেও মত প্রকাশ করেন সঞ্জীব কাপুর।

তারকা শেফ সঞ্জীব কাপুরের ওই ট্যুইট মুহূর্তে ভাইরাল হয়ে যায়।সঞ্জীব কাপুরের ট্য়ুইট দেখে সেখানে একের পর এক মন্তব্য উঠে আসতে শুরু করে। এরপরই যাত্রীরা কী বলছেন, সেদিকে খেয়াল রাখা হবে বলে একের পর একজনকে উত্তর দিতে শুরু করা হয় বিমান সংস্থার তরফে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement