Bride Air Fires Gun Shots: বিয়ের আসরে পিস্তল থেকে গুলি ছুঁড়েছে নতুন কনে, ভাইরাল ভিডিয়ো দেখে হতবাক নেটিজেনরা

কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, চারিদিকে দাঁড়িয়ে রয়েছেন নিমন্ত্রিত অতিথিরা। আর তাঁদের মাঝে একটি সিংহাসনের মতো সাজানো সোফায় বরের পাশে বসে পিস্তল হাতে নিয়ে আকাশে তিনবার গুলি ছুঁড়ছেন নতুন কনে।

Photo Credits: Twitter@priyarajputlive

হাথরাস: বিয়ের আসরে কত কাণ্ডই তো ঘটে! কিন্তু, বরের পাশে বিয়ের আসরে নতুন কনের পিস্তল নিয়ে আকাশে গুলি ছোঁড়ার (Bride Air Fires Gun Shots) ঘটনা কি কেউ কখন দিন দেখেছেন? অনেকের কল্পনাতেও না আসা সেই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাথরাসে (Hathras)। যে হাতরাস একসময়ে নৃশংস ধর্ষণ কাণ্ডের জেরে খবরের শিরোনামে এসেছিল ফের সেই জায়গায় নাম আলোচিত হচ্ছে নতুন কনের কর্মকাণ্ডের জেরে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরাস জংশনের সালেমপুর (Salempur) গ্রামের একটি গেস্ট হাউসে।

কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, চারিদিকে দাঁড়িয়ে রয়েছেন নিমন্ত্রিত অতিথিরা। আর তাঁদের মাঝে একটি সিংহাসনের মতো সাজানো সোফায় বরের পাশে বসে পিস্তল হাতে নিয়ে আকাশে তিনবার গুলি ছুঁড়ছেন নতুন কনে।

সোশ্যাল মিডিয়াতে এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরেই নিন্দার ঝড় বয়ে গেছে নেটদুনিয়ায়। হাথরাস জংশনের পুলিশ ইনচার্জ গিরিশচন্দ্র গৌতম একটি মামলা দায়ের করে ঘটনাটির তদন্ত শুরু করেছেন।আরও পড়ুন: Kaushambi Shocker: পড়াশোনা না করায় ছোট্ট ছেলের হাত বেঁধে সিলিং থেকে ঝুলিয়ে দিল বাবা, পাশবিকতার ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement