Brahmaputra Boat Capsized: ব্রহ্মপুত্র নদে সংঘটিত নৌকাডুবিতে তিন শিক্ষার্থী সহ চারজন নিখোঁজ, উদ্ধারকার্যে নামল এনডিআরএফ এবং এসডিআরএফ

Brahmaputra Boat Capsized (Photo Credit: X@ANI)

গতকাল নলবাড়ি জেলার অন্তর্গত বরক্ষেত্ৰী বিধানসভা এলাকাধীন মুকালমোয়ার বুকচিরে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে সংঘটিত নৌকাডুবিতে তিন শিক্ষার্থী সহ চারজন নিখোঁজ হয়ে যায়। নিখোঁজদের খোঁজে গতকালের পর আজ সকাল থেকে  উদ্ধার অভিযানে নেমেছে ।

গতকাল (১৯ জুন বৃহস্পতিবার) সকাল প্ৰায় ৭.৪৫টায় মুকালমোয়ার নদিয়া-পেরাধরা ঘাটে ঘটনাটি ঘটে। সকালে নলবাড়ির মুকালমোয়ায় ব্রহ্মপুত্র নদের নদিয়া-পেরাধরা ফেরিঘাট থেকে ছাত্রছাত্রী সহ প্রায় ২০ জনকে ( প্ৰত্যক্ষদৰ্শীদের মতে ৩০ থেকে ৩৫ জন) নিয়ে ওপারে লারকুচির উদ্দেশ্যে যাত্রা করেছিল ইঞ্জিলচালিত নৌকাটি। নৌকার সিংহভাগ আরোহী ছিল ছাত্রছাত্রী। কিন্তু দুর্ভাগ্যবশত ফেরি নৌকাটি ঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ডুবে যায়। তবে নৌকার অধিকাংশ যাত্রী সাঁতরে কোনওভাবে পারে উঠতে সক্ষম হলেও তিন শিক্ষার্থী সহ চারজন জলে হারিয়ে গিয়েছেন।

নিখোঁজ শিক্ষার্থীদের জাতীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আরিয়ান আলি, রামপুর জনতা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র মাজিদুল ইসলাম এবং পেরাধরা হাসপাতালের চতুর্থ বৰ্গের কৰ্মচারী আব্দুল গফুর বলে পরিচয় পাওয়া গেছে। তৃতীয় নিখোঁজ ছাত্রের পরিচয় জানা যায়নি।

নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশিঃ

জেলা প্ৰশাসন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নৌকাডুবির খবর পেয়ে সঙ্গে সঙ্গে এনডিআরএফ এবং এসডিআরএফ-এর দল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান সাধারণ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। সূত্ৰটি জানিয়েছে, এনডিআরএফ-এর ১ নম্বর ব্যাটালিয়নের ৩১ জনের দল চারটি রবার বোট, চারজন ডুবারু এবং দুটি ডিপ ডাইভার সেট নিয়ে ব্রহ্মপুত্রে ঝাঁপিয়েছেন।নলবাড়ি জেলার পুলিশ সুপার সুপ্রিয় দাস বলেন, "নৌকাডুবির ঘটনায় দুই ছাত্রসহ তিনজন নিখোঁজ রয়েছেন। এনডিআরএফ, এসডিআরএফ দল এবং জেলা প্রশাসন অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement