Delhi Road Accident: দিল্লিতে বিলাসবহুল গাড়ির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত বাইক চালক কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আধিকারিক, গুরুতর আহত মৃতের স্ত্রী

ফের বিলাসবহুল গাড়ির বেপড়োয়া গতির বলি সাধারণ মানুষ। রবিবার সন্ধ্যায় দিল্লিতে (Delhi) বিএমডব্লউ গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির, আহত এক মহিলা। ঘটনাটি ঘটেছে ধৌলা কুয়ার দিল্লি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাছে রিং রোডের পিলার নম্বর ৬৭-এর কাছে। মৃত ব্যক্তি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একজন আধিকারিক। তাঁর স্ত্রী গুরুতর আহত। অন্যদিকে গাড়ির চালক এক মহিলা ও তাঁর স্বামীও আহত হয়েছেন এই দুর্ঘটনায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তরা হাসপাতালে ভর্তি হলেও তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাইকে ধাক্কা মারে গাড়িটি

জানা যাচ্ছে, এদিন সন্ধ্যার দিকে হরি নগর এলাকার বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে বাইকে করে বেরিয়েছিলেন। ফেরার পথে পেছন থেকে আসা একটি বিএমডব্লউ গাড়ি সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি সেই সময় এক মহিলা চালাচ্ছিলেন। পেছন থেকে ধাক্কা দেওয়ায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত বাসে ধাক্কা মারে। এরপর আহত দম্পতিকে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকেই থানায় ফোন করে বিষয়টি জানানো হয়।

কাঠগড়ায় ব্যবসায়ী দম্পতি

পুলিশসূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই বাইক চালকের মৃত্যু হয়। তাঁর স্ত্রীয়ের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক গাড়ির চালকের স্বামী গুরগাঁওয়ের এক ব্যবসায়ী। সম্প্রতি স্ত্রীকে এই গাড়িটি উপহার দিয়েছিলেন সে। আর সেই গাড়ির কারণেই ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement