Bihar: স্ত্রী ফিরতে না চাওয়ায় নিজের গোপনাঙ্গ কাটল স্বামী

বিহারের ২৫ বছরের এক ব্যক্তির অবাক কাণ্ড। চার সন্তানের বাবা কৃষ্ণ বাসুকি নামের সেই ব্যক্তি তাঁর স্ত্রী-র ওপর রাগ দেখাতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন।

Knife (Photo Credit: File Photo)

বিহারের ২৫ বছরের এক ব্যক্তির অবাক কাণ্ড। চার সন্তানের বাবা কৃষ্ণ বাসুকি নামের সেই ব্যক্তি তাঁর স্ত্রী-র ওপর রাগ দেখাতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন। ঘটনাটি ঘটেছে বিহারের মাধেপুরার রজনী নয়ানগরের অঞ্চলে।

বছর সাতেক আগে কৃষ্ণর সঙ্গে বিয়ে হয় অনিতার। এর মধ্যে তাদের তিন কন্যা সন্তান ও পুত্র আছে। মাস দুয়েক আগে পঞ্জাবের মান্ডি থেকে কাজ সেরে বিহারের বাড়িতে ফেরে কৃষ্ণ। কিন্তু সে বাড়ি ফেরার পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগে থাকত। ক দিন আগে ঝগড়ার পর সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যায় অনিতা। এরপর কৃষ্ণ অনেকবার অনুরোধ করলেও তার স্ত্রী অনিতা তার কাছে ফিরতে চায়নি। আরও পড়ুন-লখনউ বিমানবন্দরে বোমা হামলার হুমকি, গ্রেফতার অভিযুক্ত

অনিতার সঙ্গে ফোনে কথা বলার পর পুকুরের ধারে গিয়ে ছুরি দিয়ে নিজের গোপনাঙ্গ কেটে ফেলে। কৃষ্ণর এক আত্মীয় রক্তাক্ত অবস্থায় দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তার অবস্থা আশঙ্কাজনক থাকলেও, ডাক্তারদের চেষ্টায় এখন দ্রুত সুস্থ হচ্ছে সে। মানসিক ভারসাম্য হারিয়েই এই কাজ কৃষ্ণ করেছে বলে মনে করা হচ্ছে। অনিতার অভিযোগ, কৃষ্ণ দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যা ভুগলেও ডাক্তারদের কাছে যেতে রাজি হয়নি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement