Delhi:মদ্যপান নয়ে তুমুল অশান্তি, স্বামীর যৌনাঙ্গ কেটে দিল স্ত্রী
প্রতিবেশীরা জানিয়েছেন, নিত্যদিন সংসারে অশান্তি লেগেই থাকত তাঁদের। বৃহস্পতিবারও মদ্যপান নিয়েই তুমুল ঝামেলা শুরু হয়।
নয়াদিল্লিঃ নিত্যদিন মদ্যপান(Drinking) নিয়ে সংসারে অশান্তি। কালিপুজোতেও এই নিয়ে বচসা। রাগের বশে স্বামীর(Husband) যৌনাঙ্গ(Private Part) ছুরি দিয়ে কেটে দিলেন স্ত্রী। রক্তাত অবস্থায় হাসপাতালে ছুটলেন স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির(North Delhi) রূপনগরে। শনিবার দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। হাসপাতাল সূত্রে খবর তাঁর অবস্থা এখন স্থিতিশীল। অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক স্ত্রী। পুলিশ সূত্রে খবর, বিহারের বাসিন্দা এই দম্পতি। কর্মসূত্রে উত্তর দিল্লিতে থাকেন তাঁরা। প্রতিবেশীরা জানিয়েছেন, নিত্যদিন সংসারে অশান্তি লেগেই থাকত তাঁদের। বৃহস্পতিবারও মদ্যপান নিয়েই তুমুল ঝামেলা শুরু হয়। এরপর বাড়ি ছেড়ে বেরিয়ে যান স্ত্রী। স্বামীও শুয়ে পড়েন। এরপরই রাতে ফিরে এসে রাগের বশে এই ঘটনা ঘটান স্ত্রী। প্রতিবেশীরা খবর পেয়ে ওই ব্যক্তিতে নিয়ে হাসপাতালে ছোটেন। অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ব্যক্তির পরিবার। ধৃত স্ত্রীকে খুঁজছে পুলিশ।
মদ্যপান নয়ে তুমুল অশান্তি, স্বামীর যৌনাঙ্গ কেটে দিল স্ত্রী
Delhi Shocker: Woman Cuts Off Drunk Husband’s Private Part During Heated Fight at Home in New Chandrawal, Probe Launchedhttps://t.co/8f4J89wG09#Delhi #NewChandrawal #RoopNagar #Attack #DomesticDispute
— LatestLY (@latestly) November 3, 2024
(The above story first appeared on LatestLY on Nov 03, 2024 02:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

