Begusarai: অত্যাচারের পর গণধর্ষণের ভিডিও শুট, বিহারজুড়ে তীব্র ক্ষোভ

চাকুরির প্রলোভন ও কথা বলার বাহানায় ডেকে এনে এক তরুণীকে অস্ত্র দেখিয়ে গণধর্ষণ এবং সেই নির্মম অত্যাচারের ভিডিও বানিয়ে সোশাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ উঠল বিহারের বেগুসরাইয়ে। ওই তরুণী 'জীবিকা' (JEEViKA) প্রকল্পের একজন কর্মী বলে জানা গেছে।

Begusarai Viral Video. (Photo Credits:X)

Begusarai: চাকুরির প্রলোভন ও কথা বলার বাহানায় ডেকে এনে এক তরুণীকে অস্ত্র দেখিয়ে গণধর্ষণ এবং সেই নির্মম অত্যাচারের ভিডিও বানিয়ে সোশাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ উঠল বিহারের বেগুসরাইয়ে। ওই তরুণী 'জীবিকা' (JEEViKA) প্রকল্পের একজন কর্মী বলে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। ঘটনার পরদিনই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে তোলপাড় শুরু হতেই মূল অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করেছে বেগুনসরাই নগর থানা পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলার চরম অবনতি নিয়ে রাজ্যেরব বিহার সরকারের বিরুদ্ধে তীব্র তোপ দেগেছে বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (RJD) এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব।

 

ঠিক কী ঘটেছিল?

পুলিশ ও নিগৃহীতার বয়ান অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে। 'জীবিকা' স্বনির্ভর গোষ্ঠীর ঋণের কিস্তি সংগ্রহের কাজ করছিলেন ওই কর্মী। সেই সময় তাঁরই পূর্বপরিচিত ও প্রতিবেশী বিক্রম সাহনি নামের এক যুবক তাঁকে মোটরসাইকেলে তুলে নেয়। এরপর অলকা সিনেমা হলের কাছে নিয়ে গেলে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল রোহিত কুমার নামে অপর এক অভিযুক্ত।

দেখুন খবরটি

কিভাবে ঘটল

কথা বলার অজুহাতে তরুণীকে জাতীয় সড়ক ৩১ (NH-31)-এর পাশে 'হোটেল ব্লু ডায়মন্ড'-এ নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ২০৩ নম্বর ঘরে ঢোকার পরপরই ঘরটি লক করে দেয় তারা। এরপর চাকুর মুখে ভয় দেখিয়ে তরুণীর ওপর পাশবিক নির্যাতন ও ধর্ষণ চালানো হয়। পুরো নির্যাতন পর্বটি ক্যামেরায় রেকর্ড করে সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। অভিযুক্তদের হাত থেকে রেহাই পেয়ে ওই তরুণী সোজা বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানান এবং পরবর্তীতে আদালতে 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা'-র ১৮৩ ধারায় নিজের জবানবন্দি নথিভুক্ত করেন।

পুলিশের তৎপরতা ও সিসিটিভি ফুটেজ

ঘটনার অভিযোগ পেতেই বেগুনসরাই নগর থানার পুলিশ এফআইআর (FIR) দায়ের করে তদন্তে নামে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারা এবং তথ্যপ্রযুক্তি আইন (IT Act)-এ মামলা নথিভুক্ত হয়েছে। ঘটনাস্থল থেকে বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক টিমকে (FSL) ডেকে পাঠানো হয়। হোটেল সংলগ্ন সিসিটিভি (CCTV) ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে:

গত ২৭ সেপ্টেম্বর সকাল ৭:০১ মিনিটে প্রথম হোটেলে প্রবেশ করে অভিযুক্ত রোহিত কুমার।

সকাল ৭:৩৩ মিনিটে নিগৃহিতা তরুণী হোটেলে পৌঁছান এবং দু'জনে একই ঘরে ঢোকেন।

দুপুর ১২:৩৩ মিনিটে তাঁরা হোটেল থেকে বেরিয়ে যান।

অভিযুক্ত দুই যুবকের মধ্যে বিক্রম কুমার সাহনিকে পুলিশ গ্রেপ্তার করেছে। অপর অভিযুক্ত রোহিত কুমারের সন্ধানে জোর তল্লাশি চলছে। নিগৃহীতাকে চিকিৎসার জন্য বেগুনসরাই সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

'জঙ্গলরাজ' কটাক্ষ আরজেডি ও তেজস্বী যাদবের

এই ভয়াবহ ঘটনাটি নিয়ে রাজ্য সরকারকে চেপে ধরেছে বিরোধী দল আরজেডি। দলের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে তোপ দেগে বলা হয়েছে, "বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। চাকুর মুখে মহিলাকে ধর্ষণ করে সেই ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পরেই ঘুম ভেঙেছে পুলিশের।"

কী বলছেন বিহারের বিরোধী দলনেতা

"বিহারে মা-বোনেদের নিরাপত্তা আজ শূন্যের কোঠায়। অপরাধীদের মনে প্রশাসন বা পুলিশের কোনো ভয় নেই। সম্রাট চৌধুরীর সরকার অপরাধীদের সুরক্ষা দিচ্ছে, আর পুলিশ কেবল ভিডিও ভাইরাল হওয়ার পরেই লোক দেখানো পদক্ষেপ নেয়।"

-তেজস্বী যাদব, বিরোধী দলনেতা

কী বলছে প্রশাসন

রাজ্যের মহিলাদের ওপর ক্রমবর্ধমান অপরাধ ও কেন্দ্রীয় সরকারের নীরবতা নিয়েও ক্ষোভ উগরে দেন তেজস্বী। আপাতত গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মূল অভিযুক্তকে ধরার চেষ্টা করছে বেগুনসরাই পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement