Delhi Shocker: দিল্লিতে অটো চালককে ছুরি দিয়ে কুপিয়ে খুনে অভিযুক্ত দুই যাত্রী
৪৪ বছরের অটো চালককে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দুই যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা এলাকায়।
নয়াদিল্লি: ৪৪ বছরের অটো চালককে (Autorickshaw driver) ছুরি (knife) দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দুই যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) দ্বারকা (Dwarka) এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ ও ২৬ তারিখের মাঝামাঝি সময়ে রাত ২ টো নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। তাতে বলা হয়, দ্বারকা সেক্টর নম্বর ১৩ এলাকায় একজন অটো চালককে ছুরি দিয়ে খুনের চেষ্টা করা হয়েছে। এরপরই ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে ওই ব্যক্তির গলায় ছুরি মারা হয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে ওই অটো চালককে মৃত বলে ঘোষণা করা হয়।
প্রাথমিক তদন্তের পর জানা গেছে, ওই অটো চালককে চলন্ত অবস্থায় গাড়ির মধ্যেই ছুরি দিয়ে আঘাত করে দুই যাত্রী। তারপর অটো নেমে পালিয়ে যায়।
ইতিমধ্যে এই বিষয়ে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দ্বারকা নর্থ পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের হয়েছে। তার ভিত্তিতে পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।