ATM Withdrawal Charges Increase: ১ মে থেকে বাড়ছে ATM ফি, রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে অতিরিক্ত লেনদেনে গ্রাহকদের গুনতে হবে বেশি টাকা

এক মাসে বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করলে গ্রাহকের থেকে এত দিন যে মূল্য বা চার্জ নেওয়া হত, সেই অঙ্কটাই এবার বাড়তে চলেছে।

ATM Withdrawal (Photo Credits: Pexel)

নয়াদিল্লি, ২৯ এপ্রিলঃ যখন তখন টাকা তোলার ক্ষেত্রে এটিএম কার্ডের ব্যবহার অনস্বীকার্য। টাকা তোলা হোক কিংবা ব্যাঙ্কে ব্যালেন্স চেক করা - মুহূর্তের মধ্যেই ব্যাঙ্কের এই ছোটখাটো কাজগুলো হয়ে যায় এটিএম কার্ডের মাধ্যমে। ব্যাঙ্কে যাওয়ার ঝক্কি পোহাতে হয় না গ্রাহকদের। তবে এবার এটিএম কার্ড পরিষেবার মূল্য বাড়াতে চলেছে ব্যাঙ্কগুলো। এটিএম (ATM) থেকে বিনামূল্যে টাকা তোলার সীমা ছাড়ালেই এবার গ্রাহকদের গুনতে হবে অতিরিক্ত মূল্য বা ফি।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সমস্ত ব্যাঙ্কের এটিএম ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধির অনুমোদন দিয়েছে। অর্থাৎ এক মাসে বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করলে গ্রাহকের থেকে এত দিন যে মূল্য বা চার্জ নেওয়া হত, সেই অঙ্কটাই এবার বাড়তে চলেছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, আগামী ১ মে, ২০২৫ থেকে লাগু হবে এই নয়া নির্দেশিকা। এটিএম থেকে টাকা তোলা এবার থেকে গ্রাহকদের কাছে কিছুটা ব্যয়বহুল হতে চলেছে।

বাড়ছে এটিএম ফিঃ

বিনামূল্যে টাকা তোলার সীমা অতিক্রম করার পর পরবর্তী প্রতি লেনদেনের জন্যে অতিরিক্ত ২৩ টাকা করে গুনতে হবে। ১ মে, ২০২৫ থেকে চালু হবে এই নিয়ম।

বিনামূল্যে এটিএম কার্ডে লেনদেনের সীমাঃ

বিনামূল্যে এটিএম কার্ডে লেনদেনের (ATM withdrawals) ক্ষেত্রে আরবিআই কর্তৃক প্রদত্ত একটি নির্দিষ্ট সীমা রয়েছে। মেট্রো শহর এবং নন-মেট্রো শহরের ক্ষেত্রে সেই নিয়ম আবার আলাদা। যেমন ধরুন, মেট্রো শহরগুলোতে হোম ব্যাঙ্ক ছাড়া অন্য ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলার সীমা ৫ বার। আবার নন-মেট্রো শহরগুলোতে বিনামূল্যে এটিএম লেনদেনের সীমা ৩ বার। লেনদেনের সেই সীমা অতিক্রম করলে এতদিন চার্জ বাবদ গ্রাহকের থেকে যে টাকা নেওয়া হত, সেই চার্জেই বদল এনে অঙ্কটা কিছুটা বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement