ATM transaction charges hike: বাড়ল এটিএম থেকে টাকা তোলার খরচ, বৃহস্পতি থেকে টাকা তুললে কত বেশি চার্জ পড়বে?

কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্ত ছোটখাট ব্যাঙ্কের গ্রাহকদের উপর প্রভাব ফেলবে বলে মত বিশেষজ্ঞদের।

ATM Withdrawal (Photo Credits: Pexel)

নয়াদিল্লিঃ পয়লা মে থেকে বদলে গেল নিয়ম। খরচ বাড়ল এটিএম (ATM) থেকে টাকা তোলার। আগেই এই বিষয়ে নির্দেশিকা জারি করেছিল রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। আজ, ১ মে থেকে কার্যকর হল সেই নিয়ম। আরবিআই-এর নির্দেশিকা অনুযায়ী, বিনামূল্যে এটিএম থেকে টাকা তোলার সীমা পার করলে গ্রাহককে অতিরিক্ত ২ টাকা দিতে হবে। পয়লা মে-এর আগে পর্যন্ত এটিএম চার্জ ছিল ২১ টাকা। এবার থেকে তা বাড়িয়ে ২৩ টাকা করা হয়েছে। তবে নিজের ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যেই টাকা তুলতে পারবেন বলে জানানো হয়েছে। এ ছাড়া মেট্রো শহরগুলিতে নিখরচায় এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। মেট্রো শহরের বাইরে বিনামূল্যে এটিএম থেকে টাকা তোলার সীমা পাঁচটি রাখা হয়েছে।

আজ থেকে এটিএম থেকে টাকা তুললে কত খরচ পড়বে?

উল্লেখ্য, ২০২২ সাল থেকে এটিএম থেকে নগদ টাকা তোলার জন্য মূল্য ধার্য করেছে আরবিআই। শুরু থেকে গত দু'বছরে পরিবর্তিত হয়নি এই চার্জ। এবার সামান্য চার্জ বাড়াল কেন্দ্রীয় ব্যাঙ্ক।ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার সুপারিশের পরই এই সিদ্ধান্তে এসেছে রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্ত ছোটখাট ব্যাঙ্কের গ্রাহকদের উপর প্রভাব ফেলবে বলে মত বিশেষজ্ঞদের। কারণ একটাই ছোট ব্যাঙ্কগুলির এটিএম সংখ্যা তুলনামূলকভাবে কম। তাই নগদ তোলার জন্য সেই সব ব্যাঙ্কের গ্রাহকদের বড় ব্যাঙ্কের উপর নির্ভর করতে হয়। ফলে বাড়তি খরচ করতে হবে তাঁদের।

বাড়ল এটিএম থেকে টাকা তোলার খরচ, বৃহস্পতি থেকে টাকা তুললে কত বেশি চার্জ পড়বে?

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement