Dhruv Helicopter Made Precautionary Landing: পূর্ব লাদাখে জরুরি অবতরণ করল ভারতীয় সেনার ধ্রুব হেলিকপ্টার

পূর্ব লাদাখে জরুরি অবতরণ করল ভারতীয় সেনার ধ্রুব হেলিকপ্টার। ভারতীয় সেনার সূত্রে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা ANI। তারা জানিয়ছ, ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুভ আজ পূর্ব লাদাখ এলাকায় সতর্কতামূলক অবতরণ করেছে। সমস্ত ক্রু এবং যাত্রীরা নিরাপদে রয়েছেন। ANI জানিয়েছে, পাইলট হেলিকপ্টারে কোনও সমস্যা বুঝতে পারেন। সেই কারণেই অবতরণের সিদ্ধান্ত নেন তিনি।

Dhruv Helicopter Made Precautionary Landing: পূর্ব লাদাখে জরুরি অবতরণ করল ভারতীয় সেনার ধ্রুব হেলিকপ্টার
ভারতীয় সেনার ধ্রুব হেলিকপ্টার (Photo: ANI)

লাদাখ, ২১ জুন: পূর্ব লাদাখে জরুরি অবতরণ করল ভারতীয় সেনার ধ্রুব হেলিকপ্টার (Dhruv Helicopter )। ভারতীয় সেনার সূত্রে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা ANI। তারা জানিয়েছ, ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুভ আজ পূর্ব লাদাখ এলাকায় সতর্কতামূলক অবতরণ করেছে। সমস্ত ক্রু এবং যাত্রীরা নিরাপদে রয়েছেন। ANI জানিয়েছে, পাইলট হেলিকপ্টারে কোনও সমস্যা বুঝতে পারেন। সেই কারণেই অবতরণের সিদ্ধান্ত নেন তিনি।

গালওয়ান উপত্যকার সংঘর্ষের পরে লাদাখে সীমান্তে নজরদারি শুরু করেছে ভারতীয় বায়ুসনা। বায়ুসনার চপার ও যুদ্ধবিমান উড়তে (Chopper and Fighter Jet) দেখা গেছে। এদিকে ভারত-চিন সীমান্তে তীব্র উত্তেজনার মধ্যেই ভারতের বায়ুসেনা (IAF) প্রধান আরকেএস ভাদোরিয়া (RKS Bhadauria) প্রস্তুতি পর্যালোচনা করতে লেহ এবং শ্রীনগর (Leh-Srinagar bases) সফরে গেছিলেন। ইতিমধ্যেই বায়ুসেনা তাদের ফরোয়ার্ড ঘাঁটিতে যুদ্ধবিমান ও অন্য সরঞ্জাম বাড়িয়েছে। আরও পড়ুন: India-China Standoff: 'গালওয়ানে সেনাদের বলিদান বৃথা হতে দেব না', বার্তা দিলেন ভারতীয় বায়ু সেনার চিফ মার্শাল আরকেএস ভাদাউড়িয়া

জানা যাচ্ছে, বায়ুসেনা ইতিমধ্যেই সুখোই ৩০ এমকেআই, মিরাজ ২০০০ ও জাগুয়ার বিমান মোতায়েন রেখেছে সঠিক জায়গায়। যাতে কম সময়ের নোটিশে দ্রুত অপারেশনে নামানো যায়। এছাড়াও মোতায়েন করা হয়েছে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার। লেহ ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে চিনুক ও মিগ ১৭ হেলিকপ্টার। কারণ, উচ্চ পার্বত্য অঞ্চল লাদাখে বায়ুসেনা সবচেয়ে বেশি কাজে লাগবে শত্রু পক্ষকে আঘাত করতে।

(The above story first appeared on LatestLY on Jun 21, 2020 02:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).