Nepal Student Dead: আবারও KIIT-এর হোস্টেল থেকে এক নেপালি ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে নেপালের কূটনৈতিক উদ্যোগ
তিন মাসেরও কম সময়ে জোড়া মৃত্যুর ঘটনায় কেআইআইটিতে শিক্ষার্থীদের বিশেষ করে নেপাল থেকে আসা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
নয়াদিল্লি: আরও এক নেপালি ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ওড়িশার কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (KIIT) বিশ্ববিদ্যালয়ে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় হোস্টেলের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে তদন্ত করা হচ্ছে। বৈজ্ঞানিক দল পৌঁছেছ প্রয়োজনীয় সমস্ত তথ্য সংগ্রহ করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বিশ্ববিদ্যালয় চত্বর এবং তার আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিন মাসেরও কম সময়ের মধ্যে KIIT-এ এটি দ্বিতীয় ঘটনাটি। গত ১৬ ফেব্রুয়ারি প্রকৃতি লামসাল নামে তৃতীয় বর্ষের বি.টেক ছাত্রীর ম্রতদেহ হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। আরও পড়ুন: Malayalam Actor Vishnu Prasad Dies: দক্ষিণী অভিনেতা বিষ্ণু প্রসাদের অকাল প্রয়াণ, লিভারের অসুস্থতা প্রাণ কাড়ল তারকার
এই জোড়া মৃত্যুর ঘটনা KIIT-এর শিক্ষার্থীদের, বিশেষ করে নেপাল থেকে আসা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নয়াদিল্লিতে নেপালি দূতাবাস এই ঘটনার যথাযথ তদন্তের জন্য ভারতের বিদেশ মন্ত্রণালয়, ওড়িশা রাজ্য সরকার এবং KIIT-এর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। মৃত্যুর সঠিক তদন্তের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে বলে যানা গিয়েছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)