Andhra Pradesh Tragedy: অন্ধ্রপ্রদেশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন কমপক্ষে ১৩ জন। আহত হয়েছে ৪ জন। রবিবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কুরনুল জেলার (Kurnool) ভেলদুর্তি মণ্ডলের মাদারপুর গ্রামের কাছে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুরনুল, ১৪ ফেব্রুয়ারি: বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন কমপক্ষে ১৪ জন। আহত হয়েছে ৪ জন। রবিবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কুরনুল জেলার (Kurnool) ভেলদুর্তি মণ্ডলের মাদারপুর গ্রামের কাছে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যাচ্ছে, নিহতদের মধ্যে আটজন মহিলা ও একটি শিশু রয়েছে। নিহত ও আহতরা চিত্তুর জেলার ম্যাদনেপল্লির বাসিন্দা। তাঁরা বাসে করে আজমির দরগা যাচ্ছিলেন।
ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Advertisement
Advertisement
Advertisement