Jalgaon: ধুলে-শোলাপুর জাতীয় সড়ক থেকে উদ্ধার কোটি টাকার নিষিদ্ধ মাদক, গ্রেফতার এক যুবক

বৃহস্পতিবার সন্ধ্যায় জালেগাঁও থেকে উদ্ধার বিশাল পরিমাণের নিষিদ্ধ মাদক। এদিন ধুলে-শোলাপুর জাতীয় সড়কে একটি গাড়ি থেকে ৪৩ কেজি এমফিটামিন উদ্ধার হয়েছে।

Representational Image (Photo Credits: Pixabay)

বৃহস্পতিবার সন্ধ্যায় জালেগাঁও (Jalgaon) থেকে উদ্ধার বিশাল পরিমাণের নিষিদ্ধ মাদক। এদিন ধুলে-শোলাপুর জাতীয় সড়কে একটি গাড়ি থেকে ৪৩ কেজি এমফিটামিন (Amphetamine) উদ্ধার হয়েছে। যাঁর বাজারমূল্য ছিল ৬৪,৯৮ কোটি টাকা। ইতিমধ্যেই দুটি স্যুটকেস ভর্তি মাদক ও গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। জানা যাচ্ছে, মাদকগুলি ভিনরাজ্যে পাচার করতে যাচ্ছিল ধৃত ব্যক্তি। যদিও এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা, এবং কোথায় পাচার করার ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

ধৃত ব্যক্তি দাগী অপরাধী

ধৃত ব্যক্তি দিল্লির বাসিন্দা আবুল আসিম সৈয়দ। এদিন সন্ধ্যে সাড়ে ৭টা নাগাদ জাতীয় সড়ক পেরোনোর সময় চেক পোস্টে পুলিশ গাড়িটিকে ধরে ফেলে। সে আগেও মাদক পাচার করতে গিয়ে গ্রেফতার হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বছর চারেক আগে বেঙ্গালুরুতে মাদক সহ তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি সেই মামলায় জেল থেকে ছাড়া পায়। তারপর ফের আবারও মাদক কারবারীতে যুক্ত হয়েছে আবুল।

তদন্ত শুরু করেছে পুলিশ

সম্প্রতি মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে মাদক। গাঁজা, আফিম থেকে শুরু করে হেরোইন, ব্রাউন সুগার বিপুল পরিমাণে উদ্ধার হয়েছে। পুলিশসূত্রে খবর, এর পেছনে বড় কোনও চক্র জড়িত রয়েছে। এই চক্রকে ভাঙতে তদন্ত জারি রেখেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement