Rajasthan Horror: হাইওয়ের উপর ছড়িয়ে ছিটিয়ে উটের মৃতদেহ, ভেসে যাচ্ছে রক্ত, রাজস্থানে দ্রুত গতির গাড়ি পিষে দিল ৯টি 'মরুভূমির জাহাজ'
গুজরাট ও পাঞ্জাবের সংযোগকারী ভারতমালা হাইওয়ে পারাপারের সময়ে দ্রুত গতির গাড়ি পিষে দেয় পরপর ৯টি উটকে। গুরুতর চোট পেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে আরও দুটি।
ফালোদি, ২০ এপ্রিলঃ মরুভূমির দেশ রাজস্থান (Rajasthan)। বিশ্বের সপ্তম বৃহত্তম মরুভূমি থর, যার ৬০ শতাংশ রাজস্থানের মধ্যেই পড়ে। রাজস্থানের মরুভূমি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। উট, খচ্চর, বিভিন্ন প্রকার পাখি, গাছপালা মরুভূমির আকর্ষণ আরও বাড়ায়। মরুভূমি অঞ্চলের অন্যতম মূল আকর্ষণ উট (Camel)। যাকে বলা হয়, মরুভূমির জাহাজ। এবার সেই উটকে ঘিরে রাজস্থানে ঘটে গেল চরম নৃশংসতা। দ্রুত গতির গাড়ির ধাক্কায় একসঙ্গে ৯টি উটের মৃত্যু হল সেখানে। হাইওয়ের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহ। মহাসড়ক ভেসে যাচ্ছে রক্তে।
গত বৃহস্পতিবার ১৭ এপ্রিল রাজস্থানের ফালোদির (Phalodi) লক্ষ্মণ নগর টোল প্লাজার কাছে ভারতমালা হাইওয়েতে (Bharatmala Highway) একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ৯টি উট মারা গিয়েছে। আহত আরও দুটি উট। এমন ভয়াবহ দৃশ্য দেখে আঁতকে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। শুক্রবার সকালে হাইওয়ে জুড়ে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ এলাকাবাসী। দুই ঘন্টারও বেশি সময় ধরে চলে অবরোধ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুজরাট ও পাঞ্জাবের সংযোগকারী ভারতমালা হাইওয়ে পারাপারের সময়ে দ্রুত গতির গাড়ি পিষে দেয় পরপর ৯টি উটকে। গুরুতর চোট পেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে আরও দুটি। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়েছে। নির্মমতার দৃশ্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যম জুড়ে।
রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে উটের দেহঃ
जोधपुर जिले के ओसियां के लक्ष्मण नगर कस्बे के पास भारतमाला रोड़ पर दर्दनाक हादसे में 8 ऊंट मौत के घाट उतर गए एवम् 3 ऊंट गम्भीर रूप से घायल हो गए।@nitin_gadkari जी भारतमाला रोड़ पर ऊंट कहां से आएं, इन बेजुबानों की मौत का जिम्मेदार कौन, क्या जिम्मेदार लोगों पर कार्यवाही होगी?? pic.twitter.com/PCxqpt9Imw
— प्रेम सिंह चौधरी (@PremSChoudhary) April 18, 2025
স্থানীয় পুলিশ সূত্রে খবর, গভীর রাতে উটের দল ভারতমালা হাইওয়েতে জড়ো হয়েছিল। রাস্তা পারের সময়েই দ্রুত গতির গাড়ি পিষে দিয়ে গিয়েছে উটিগুলোকে। অভিযুক্ত গাড়ির চালকের সন্ধান চলছে।
আহত ২টি উটকে উদ্ধার করা হচ্ছেঃ
आसपास के गांव वालों की सहायता से आज रेगिस्तान के जहाज ऊंटों 🐫 को इलाज के लिए पशु चिकित्सा केंद्रों पर भिजवाया जा रहा है...!!@nitin_gadkari @NHAI_Official #Camels@8PMnoCM @JoraramKumawat #Rajasthan https://t.co/Aix8wsMDEE pic.twitter.com/mgcUCxiR1Q
— Vinod Bhojak (@VinoBhojak) April 19, 2025
শুক্রবার ভোরবেলা স্থানীয়রাই প্রথম মহাসড়কের উপর উটের সারি দেওয়া মৃতদেহ দেখতে পান। তাঁরাই পুলিশে খবর দেন। এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, সংঘর্ষের গতি এতই তীব্র ছিল যে, একটি অন্তঃসত্ত্বা উটের গর্ভ থেকে বাচ্চা বেরিয়ে এসেছে। স্থানীয়দের অভিযোগ, ভারতমালা হাইওয়ে নির্মাণের পর থেকে যানবাহনের ক্রমবর্ধমান গতি নিয়ে আগেও একাধিকবার প্রশ্ন তুলেছেন তাঁরা। প্রাণীদের সুরক্ষার জন্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন।
(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 01:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

