Amit Shah: ভারত-পাক উত্তেজনার আবহে সেনাদের ছুটি বাতিলের নির্দেশ অমিত শাহের: সূত্র
পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের পর সিমান্তবর্তী এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
নয়াদিল্লিঃ পহেলগাঁও গণহত্যাকাণ্ডের (Pahalgam Terror Attack) ঠিক ১৫ দিনের মাথায় যোগ্য জবাব দিয়েছে ভারত (India)। পাকিস্তান ও পাক অধ্যুষিত কাশ্মীরের (Kashmir) জঙ্গিদের আঁতুড়ঘরগুলি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা(Indian Army)। মোট ৯ টি জায়গায় নির্ভুল অভিযান চালিয়ে দেশবাসীর মন জিতে নিয়েছে ভারতীয় সেনা। দেশের 'গর্ব' দের প্রশংসায় পঞ্চমুখ ভারতবাসীরা। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের পর সিমান্তবর্তী এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তান সেনা। পাক সেনার গুলিতে মৃত্যু হয়েছে তিন জন সাধারণ নাগরিকের। এই আবহে উপতক্যায় আরও সেনা মোতায়েনের লক্ষ্যে সমস্ত সেনার ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
সেনাদের ছুটি বাতিলের নির্দেশ অমিত শাহরঃ সূত্র
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেনাপ্রধানকে বিশেষ নির্দেশ দিয়েছেন। যে সমস্ত সেনারা ছুটিতে রয়েছেন তাঁদের কাজে যোগ দেওয়ার কথা জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে ভারতীয় সেনার তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এদিন পাকিস্তানের আকাশে ভারতের প্রত্যাঘাতের পর ভারতীয় সেনার প্রশংসা করে এক্স হ্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, "দেশের সশস্ত্র বাহিনীর জন্য আমরা গর্বিত। পহেলগাঁওয়ে নিরীহ ভাইদের নৃশংস হত্যার পাল্টা জবাব অপারেশন সিঁদুর। মোদী সরকার ভারতের জনগণের উপর যে কোনও হামলার যোগ্য জবাব দিতে বদ্ধপরিকর। সন্ত্রাসবাদকে গোড়া থেকে নির্মূল করতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।"
সেনাদের ছুটি বাতিলের নির্দেশ অমিত শাহরঃ সূত্র