Amarnath Yatra 2025: জম্মুর যাত্রী নিবাস বেস ক্যাম্পে শুরু অমরনাথ যাত্রার প্রস্তুতি, তীর্থযাত্রীদের প্রথম দলের যাত্রা শুরু ৩ জুলাই
আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। শ্রী অমরনাথ স্রাইন বোর্ড জানিয়েছে, ৩৮৮০ মিটার উঁচু অমরনাথ গুহায় উদ্দেশে যাত্রা আগামী ৩ জুলাই শুরু হবে। শেষ হবে ৯ আগস্ট। এই যাত্রা দুটি পথে করা যেতে পারে। একটি দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁও হয়ে ৪৮ কিলোমিটার দীর্ঘ পথ। অপরটি মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলার ১৪ কিলোমিটার ছোট কিন্তু খাড়া বালতাল রুট। কিন্ত পহেলগামে হামলার পর থেকে পুরো দেশে আতঙ্ক ছড়িয়েছিল , যার ফলে নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই চিন্তিত প্রশাসন। প্রতিবছর অমরনাথ যাত্রায় কোনও না কোনও দুর্ঘটনার খবর মেলে। কখনও হেলিকপ্টার ক্র্যাশ করার ঘটনা। আবার কখনও প্রাকৃতিক বিপর্যয়ের ছবি সামনে এসেছে অমরনাথে। তাই এ বছর কোনও রকমের খামতি রাখতে চাইছে না ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। রবিবার পেহেলগামে মক ড্রিল করে NDRF।
কেন্দ্র ইতিমধ্যেই জানিয়েছে, অমরনাথ যাত্রার জন্য ৫৮০ কোম্পানি আধাসামরিক বাহিনীর জওয়ানকে নিরাপত্তার জন্য নিযুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সিআরপিএফ (CRPF) বিএসএফ(BSF), সিআইএসএফ (CISF), আইটিবিপি (ITBP) এবং এসএসবি (SSB)–এই পাঁচটি সিএপিএফ (CAPF) থেকে এই কোম্পানিগুলি তৈরি করা হয়েছে। এই কোম্পানিগুলির প্রতিটিতে প্রায় ৭০–৭৫ জন জওয়ান রয়েছেন।
যাত্রার ১০ দিন আগে থেকেই জম্মুর যাত্রী নিবাস বেস ক্যাম্পে এই বছরের অমরনাথ যাত্রার প্রস্তুতি চলছে, কারণ তীর্থযাত্রীদের প্রথম দল ৩ জুলাই যাত্রা শুরু করবে।বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবকরা যাত্রীদের বিনামূল্যে, পুষ্টিকর খাবার সরবরাহের জন্য লঙ্গর বা কমিউনিটি রান্নাঘর স্থাপন করাও শুরু করে দিয়েছেন।
দেখুন অমরনাথ যাত্রার প্রস্তুতিঃ-
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)