Air India: মাঝ আকাশে অভব্যতা, প্রস্রাব, থুতু ফেলার অভিযোগে গ্রেফতার যাত্রী
প্রস্রাব এবং মলত্যাগের পাশাপাশি ওই যাত্রীর বিরুদ্ধে থুতু ফেলারও অভিযোগ ওঠে। বিমানকর্মীদের চোখে বিষয়টি এলে, তাঁরা ওই যাত্রীকে সতর্ক করেন।
দিল্লি, ২৭ জুন: মাঝ আকাশে ফের হইচই। এবার এয়ার ইন্ডিয়ার AIC 866 বিমানে মাঝ আকাশে এক যাত্রীর বিরুদ্ধে প্রস্রাবের অভিযোগ ওঠে। মুম্বই-দিল্লিগামী বিমানে রাম সিং নামে এক যাত্রী গত ২৪ জুন প্রস্রাব করেন বলে অভিযোগ। বিমানের প্রথম শ্রেণিতে বসেই ওই যাত্রী ওই ধরনের ব্যবহার করেন বলে অভিযোগ। শুধু তই নয়, প্রস্রাবের পাশাপাশি ওই যাত্রীর বিরুদ্ধে থুতু ফেলারও অভিযোগ ওঠে। বিমানকর্মীদের চোখে বিষয়টি এলে, তাঁরা ওই যাত্রীকে সতর্ক করেন। কেবিন ক্রুরা ওই যাত্রীকে সতর্ক করেন এবং অন্যদের সঙ্গ থেকে পৃথক করে দেন।
এরপর বিমানবন্দরে নামার পর ওই যাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। দিল্লি বিমানবন্দরে এরপর ওই যাত্রীকে গ্রেফতার করা হয়। বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। তদন্তে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানানো হয় এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের তরফে।
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement