Air India: আবার বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে! এবার মহিলা যাত্রীর খাবারে মিলল এক টুকরো পাথর (দেখুন সেই ছবি)
এক মহিলা যাত্রীর খাবারে পাওয়া গেল এক টুকরো পাথর। যাত্রীর নাম সর্বপ্রিয়া সংগন। তিনি দুটি ছবি দিয়ে জানিয়েছেন খাবারের মধ্যে ছোট পাথরের টুকরো ছিল। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ২১৫তে এই খাবার দেওয়া হয়েছিল।
ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। প্রস্রাবকাণ্ডের পরে বিমানে দেওয়া খাবারে পাথর থাকার অভিযোগ।এবার এক মহিলা যাত্রীর খাবারে পাওয়া গেল এক টুকরো পাথর। যাত্রীর নাম সর্বপ্রিয়া সংগন। তিনি দুটি ছবি দিয়ে জানিয়েছেন খাবারের মধ্যে ছোট পাথরের টুকরো ছিল। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ২১৫তে এই খাবার দেওয়া হয়েছিল বলে জানা গেছেAir । সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আসতেই তা ভাইরাল হয়ে যায়। দেখে নিন সেই ছবি-
তবে এই টুইটের জবাব দিয়েছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার পক্ষ থেকে লেখা হয়েছে, ম্যাডাম আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি। আমাদের ক্যাটারিং টিমের সঙ্গে কথা বলছি। আমাদের একটু সময় দিন। এটা আমাদের নজরে আনার জন্য আপনাকে ধন্যবাদ।
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement