India's 'Water Attack' On Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে 'ওয়াটার অ্যাটাক' শুরু ভারতের, শুকিয়ে যাচ্ছে বহু শহর
পহেলগামে (Pahalgam Terror Attack) জঙ্গি হামলার পর পাকিস্তানের (Pakistan) সঙ্গে সমস্ত সম্পর্ক বাতিল করেছে ভারত (India)। সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty)যেমন স্থগিত করা হয়েছে, তেমনি চেনাব এবং ঝিলম নদীর উপর যে বাধ রয়েছে, সেখানকার স্লুইসগেটও বন্ধ করছে ভারত। ফলে সিন্ধু, ঝিলম, চেনাবরে অববাহিকা থেকে এক ফোটা জলও আর পাকিস্তানের দিকে বয়ে যেতে পারছে না। ফল জল ছাড়া কার্যত শুকিয়ে যেতে বসেছে পাকিস্তান। পহেলগামে জঙ্গি হামলার পর ভারত যে কোনও মুহূর্তে পাকিস্তানে ঢুকে সার্জিকাল স্ট্রাইক করতে পারে বলে আশঙ্কা ছড়ায়। কিংবা সীমান্ত থেকে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারে বলেও আশঙ্কা করা হয়। তবে আকাশপথে বা জল পথে কোনও ধরনের হামলা না চালিয়ে পাকিস্তানের উপর জল দিয়ে হামলা শুরু করেছে দিল্লি। যার জেরে পাকিস্তান কী করে উঠবে, তা বুঝে উঠতে পারছে না। চেনাবের উপর যে বাগলিহার প্রকল্প রয়েছে, সেখান থেকে জল যাতে কোনওভাবে পাকিস্তানে প্রবেশ করতে না পারে, তার জন্য বন্ধ করা হয়েছে স্লুইসগেট। ফলে সালাল বাধ থেকে পাকিস্তানের দিকে কোনও জল প্রাবাহিত হচ্ছে না। পাকিস্তানকে জল শূণ্য করে বর্তমানে শুকিয়ে মারার পরিকল্পনা করছে দিল্লি।
পাকিস্তানের উপর জল দিয়ে হামলা শুরু করল ভারত...
জম্মু কাশ্মীরের আখনুর সেক্টরেও চেনাব নদীর জলের প্রবাহ কমছে...