MP Ravi Kishan:আর্থিক প্রতারণার শিকার হলেন গোরখপুরের সাংসদ অভিনেতা রবি কিষাণ, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু

অভিনেতাকে মুম্বাইয়ের ব্যবসায়ী জৈন জিতেন্দ্র রমেশ প্রায় ৩.২৫ কোটি টাকা প্রতারিত করেছেন বলে অভিযোগ জানিয়েছেন সাংসদের জনসংযোগ কর্মকর্তা

বিজেপি সাংসদ রবি কিষাণ (Photo Credits: IANS)

আর্থিক প্রতারণার শিকার হলেন রাজনীতিবিদ এবং অভিনেতা রবি কিষান। অভিনেতাকে মুম্বাইয়ের ব্যবসায়ী জৈন জিতেন্দ্র রমেশ প্রায় ৩.২৫ কোটি টাকা প্রতারিত করেছেন বলে অভিযোগ জানিয়েছেন সাংসদের জনসংযোগ কর্মকর্তা । তিনি জানান ২০১২ সালে রবি কিষাণ অভিযুক্ত জৈন জিতেন্দ্র রমেশকে টাকা দিয়েছিলেন। সাংসদ অভিনেতা যখন তা ফেরত দিতে বলেন তখন  রমেশ তাকে ৩৪ লাখ টাকার ১২টি চেক দিয়েছিলেন, কিন্তু ২০২১ সালের  ৭ ডিসেম্বর স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার একটি শাখায় সেই চেক জমা করলে তা বাউন্স হয়ে যায়। এরপর বহুবার টাকার জন্য রমেশের সঙ্গে কথা বলেও সন্তোষজনক কোন উত্তর পাননি।

গোরখপুর সদরের সাংসদ এবং অভিনেতা রবি কিষান  গোরখপুর ক্যান্টনমেন্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রবি কিশানের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ধারা নথিভুক্ত করা হয়েছে।মঙ্গলবার রবি কিষাণের জনসংযোগ অধিকর্তা  পবন দুবে সংবাদ মাধ্যমকে এই খবর জানিয়েছেন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement