Beed Car Accident: টায়ার ফেটে উল্টে গেল পিকআপ ভ্যান, মহারাষ্ট্রে পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ মহিলা শ্রমিকের, আহত অসংখ্য

পেঁয়াজ চাষ করতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু একাধিক মহিলা শ্রমিকের। আহতও অনেকে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিড এলাকায়।

পেঁয়াজ চাষ করতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু একাধিক মহিলা শ্রমিকের। আহতও অনেকে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিড (Beed) এলাকায়। জানা যাচ্ছে, চলন্ত অবস্থায় আচমকাই টায়ার ফেটে যায় গাড়ির। যে কারণে রাস্তার ধারে উল্টে পড়ে গাড়িটি। যার ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। আহত হয়েছে ১৫ জন। হতাহত সকলেই মহিলা ছিল বলে জানা যাচ্ছে। দুর্ঘটনা দেখে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নেমে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশও। তারপরই হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ৪ মহিলার

জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে পেঁয়াজ কাটার জন্য হিবরাগাঁওতে যাচ্ছিল ওই পিকআপ ভ্যানটি। সেই সময় ভ্যানভর্তি মহিলা শ্রমিক ছিলেন। আচমকাই ভিডের আষ্টি তালুকের ধামানগাঁও এলাকার ভাঞ্জারওয়াড়িতে পাহাড়ি রাস্তায় গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনা দেখে হতাহতদের উদ্ধার করতে এগিয়ে যায় স্থানীয় বাসিন্দা। পরে পুলিশ এসে সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

ইতিমধ্যেই মৃতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানতে পেরেছে পুুলিশ। মৃতদের নাম শ্রাবণী বিক্রম মহাজন, ঋতুজা সতীশ মহাজন ও অজিত বিট্টল মহাজন। চতুর্থজনের নাম বা পরিচয় এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement