Building Collapsed in Delhi: গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৪, আহত অনেকে
দিল্লিতে ফের ভেঙে পড়ল বহুতল। শনিবার ঘটনাটি ঘটেছে মুস্তাফাবাদ এলাকায়। জানা যাচ্ছে রাত ২টো ৩০ নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে পড়ে বহুতলের একাংশ।
দিল্লিতে ফের ভেঙে পড়ল বহুতল। শনিবার ঘটনাটি ঘটেছে মুস্তাফাবাদ (Mustafabad) এলাকায়। জানা যাচ্ছে রাত ২টো ৩০ নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে পড়ে বহুতলের একাংশ। গভীর রাতে সেই সময় ঘুমোচ্ছিলে লোকজনেরা। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশু, মহিলারাও রয়েছেন। আহত হয়েছেন অনেকে। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। এখনও পর্যন্ত ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে রয়েছেন অনেকে। তাঁদের উদ্ধার করতে ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী দল।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বহুতলে বেশ কয়েকটি পরিবার এবং কয়েকজন ভাড়াটে বসবাস করত। এদিন গভীর রাতে আচমকা বিকট শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় তাঁদের। তারপরই বাইরে বেরিয়ে দেখেন বহুতলের একাংশ ভেঙে পড়েছে। এরপর তড়িঘড়ি থানা ও দমকল বিভাগে খবর দেওয়া হয়।
দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, ২টো ৫০ নাগাদ তাঁদের কাছে খবর আসতেই তাঁরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীকালে উদ্ধারকাজে যোগ দেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এবং ডগ স্কোয়াড। ঘটনার পর কয়েকঘন্টা কেটে গেলেও এখনও জারি রয়েছে উদ্ধারকাজ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, শুক্রবার থেকে টানা ঝড়বৃষ্টি হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)