House Collapsed in Rajasthan: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু বাবা ও মেয়ের

রবিবাসরীয় সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল রাজস্থানে। ঘটনাস্থল কারাউলি জেলার নদী দারওয়াজা এলাকা। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে।

Representational Image (Photo Credits: PTI)

রবিবাসরীয় সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল রাজস্থানে। ঘটনাস্থল কারাউলি জেলার নদী দারওয়াজা (Nadi Darwaza) এলাকা। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। আর তাতেই মৃত্যু হয় ২ সদস্যের। এদের মধ্যে একজন জাকির খান (৩৫) ও জিয়া খান (১২)। সম্পর্কে এরা দুজনে বাবা ও মেয়ে। এছাড়া এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং অপরজন হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা বর্তমানে স্থীতিশীল। যদিও এই তিনজনের নাম পরিচয় এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

পুলিশসূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সকালে থানায় খবর আসে যে বাড়ির একাংশ ভেঙে পড়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ধ্বংসস্তুপের নীচে পাঁচজন চাপা পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, টানা বৃষ্টির কারণে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল বাড়িটি। তবুও বাসিন্দারা বাড়ির মধ্যে থাকছিলেন। মৃতদেহ উদ্ধারের সময়ই দুজনের মৃত্যু হয়ে গিয়েছিল। বাকিদের উদ্ধার করে কারাউলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা ঠিক রয়েছেন। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করেই জানা যাবে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement