করণ ওবেরয়: অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলা যে কারণে গ্রেফতার হলেন

অভিনেতা করন ওবেরয় ধর্ষণ কাণ্ডে নয়া মোড়। ক দিন আগে এক মহিলাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ছোট পর্দার এই তারকা অভিনেতাকে জামিনে মুক্ত করা হয়।

করণ ওবেরয়।(File Photo)

মুম্বই, ১৮ জুন: অভিনেতা করন ওবেরয় ধর্ষণ কাণ্ডে নয়া মোড়। ক দিন আগে এক মহিলাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ছোট পর্দার এই তারকা অভিনেতাকে জামিনে মুক্ত করা হয়। করণের বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ এনেছিলেন পেশায় জ্যোতিষ সেই মহিলা, তাতে একবারে সাজানো, মিথ্যা প্রমাণ হওয়ায় করণের অভিযোগের ভিত্তিতে পাল্টা সেই মহিলাকে গ্রেফতার করা হল। সোমবার মুম্বইয়ের ওশিয়াড়া পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত হয়েছে, মহিলা করণের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছিলেন। অভিযোগকারিণীর দাবি ছিল, গত ২৫ মে মর্নিং ওয়াকের সময় তাঁর উপর আক্রমণ চালানো হয়। আরও পড়ুন- 'থ্রি ইডিয়েটস'-র পর ফের করিনা কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন আমির খান?

বাইকে করে দুই যুবক এসে তাঁকে হুমকি দেয়, কেস তুলে নেওয়ার জন্য। ২৭ মে পুলিশ তদন্ত করে জানতে পারে, সেদিনের গোটা ঘটনাটাই সাজানো ছিল। এলাকার সিসিটিভি থেকে নানা মানুষের সঙ্গে কথা বলে দেখা যায় সেসব কিছুই ঘটেনি। এমনকী ওই দুই যুবককে ১০ হাজার টাকা করে দিয়েছিলেন আক্রান্ত মহিলার পরিচিত এক ব্যক্তি। ঘটনায় জড়িত রয়েছেন এই আইনজীবীও। তিনিই স্বীকার করেছেন মহিলাকে আক্রমণের ঘটনা তাঁকে ফাঁসাতেই সাজানো হয়েছিল। করণের গ্রেফতার পর বলিউডের অনেকেই তাঁর পাশে ছিলেন। করণও বারবার বলছিলেন তাঁর বিরুদ্ধে সব অভিযোগ সাজানো।

তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর করণ অভিযোগ তোলেন, ওই মহিলাকে তার বিরুদ্ধে চক্রান্ত করে এসব করছেন। দুজনের কথাবার্তার হোয়াটসআপ বার্তাও প্রকাশ্যে এনেছিলেন করণ। ২০১৬ সালে করণ ওবেরয়ের সঙ্গে ওই মহিলার সম্পর্ক তৈরি হয়েছিল। মডেলিংয়ের পাশাপাশি সেই মহিলা জ্য়োতিষী হিসেবেও কাজ করতেন। করণ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের ফ্ল্যাটে ডেকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও শ্যুট করে সেটা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এমনকি তাঁকে ব্ল্যাকমেল করে করণ ওবেরয় টাকা আদায়েরও চেষ্টা করেন বলে দাবি ছিল অভিযোগকারিণীর।

১৯৯৫ সালে ‘স্বাভিমান’ ধারাবাহিক দিয়েই টেলিজগতে পা রাখেন তিনি। নিজের অভিনয় প্রতিভায় ভর করে এরপর একের পর এক সিরিয়ালে সফলতার সঙ্গে কাজ করেন। সোনি টিভি-র সবচেয়ে বড় হিটো শো 'জাসসি জ্যায়সি কোই নেহি'-তে একটি চরিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন সুদর্শন অভিনেতা। এমনকি নেটফ্লিক্সের শো-তেও কাজ করেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement