Hetal Yadav: মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন টেলি তারকা হেতল জাদভ, জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা

Hetal Yadav (Photo Credit: Twitter)

মুম্বই, ৬ ডিসেম্বরঃ কোনরকমে মৃত্যুর মুখ থেকে নিজেকে ফিরিয়ে এসেছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় তারকা হেতল জাদভ (Hetal Jadav)। রবিবার রাতে একটি মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। কিন্তু ভাগ্য এবং সাহসিকতার জেরে প্রাণে বেঁচে ফেরেন হেতল।

রবিবার রাতে শুটিং শেষ করে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ে একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। কোন মতে সঠিক সময়ে গাড়িটি দাঁড় করিয়ে নেওয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান অভিনেত্রী। এক জাতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, “সেদিন রাতে ৮ টা ৪৫ নাগাত আমার শুটিং শেষ হয়। ফিল্ম সিটি (Film City) থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। জেভিএলআর হাইওয়েতে উঠতেই একটি ট্রাক এসে আমার গাড়িকে ধাক্কা মারে। ট্রাকটি আমার গাড়িকে ফাইওভারের প্রান্তের দিকে ক্রমশ ঠেলে নিয়ে যায়। এমন এক মরণ বাঁচন সময়ে বুকে সাহস এনে কোনভাবে আমার গাড়িটা থামিয়ে দি। সঙ্গে সঙ্গে ছেলেকে ফোন করে পুরো ঘটনাটা বলি। এবং পুলিশকেও খবর দি”।

তবে দুর্ঘটনায় কোন রকমভাবে আহত হননি অভিনেত্রী। অক্ষত অবস্থায় বাড়ি পৌঁছেছেন। কিন্তু শারীরিক চোট না পেলেও এই ভয়াবহ ঘটনা তাকে দুর্বিষহ এক অভিজ্ঞতা দিয়েছে, যা ভুলতে অনেকটাই সময়ে লেগে যাবে তাঁর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement