Bollywood Divorce News: ফের বিচ্ছেদ তারকাদের জীবনে, এবার জনপ্রিয় টেলি দম্পতির সংসার ভাঙছে

জানা যায়, জয়, মাহির সম্পর্কে ফাটল ধরতে শুরু করে তখন, যখন তাঁদের মধ্য বিশ্বাস ভেঙে যায়। একাধিকবার তাঁরা সম্পর্ক বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। আর সেঅ কারণেই শেষ পর্যন্ত জয় ভানুশালী এবং মাহি ভিজ এই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন।

Jay Bhanushali, Mahi Vij (Photo Credit: File Photo)

মুম্বই, ২৭ অক্টোবর: ফের ভাঙন বলিউডে। এবার আরও এক দম্পতির ঘর ভাঙছে। রিপোর্টে প্রকাশ, এবার জয় ভানুশালী এবং মাহি ভিজের সংসার ভাঙতে চলেছে। টলি টাউনের এই অভিনেতা (Jay Bhanushali-Mahhi Vij Divorce) দম্পতি নিজেদের সংসার ভেঙে পৃথক হতে চলেছেন বলে রিপোর্টে প্রকাশ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জয় ভানুশালী এবং মাহি ভিজ ২০২৫ সালের জুলাই-অগাস্ট মাসে বিচ্ছেদের মামলা দায়ের করেন। যা নিয়ে বেশ কয়েক মাস আগে থেকেই দুই তারকা তোড়জোড় শুরু করেছেন।

জয় ভানুশালী-মাহি ভিজের সংসার ভাঙছে 

জয় ভানুশালী (Jay Bhanushali) এবং মাহি ভিজ (Mahi Vij) বিয়ে করেন ২০১০ সালে। ওই দম্পতির ৩ সন্তান রয়েছে। তারা, রাজভীর এং খুশি।বিয়ের পর মাহি এবং জয় নিজেদের পরিচারিকার দুই সন্তান অর্থাৎ রাজভীর এবং খুশিকে দত্তক নেন। এরপর মাহি এবং জয় তারা নামে আরও এক সন্তানের মা-বাবা হন। ফলে বর্তমানে তাঁরা ৩ সন্তানের বাবা-মায়ের দায়িত্ব পালন করেন।

২০২৫ সালে বিচ্ছেদের জন্য আবেদন করলেও, ২০২৪ সাল থেকে জয়, মাহি আলাদা থাকতে শুরু করেন। ২০২৪ সালের জুন মাস থেকে জয়, মাহি নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে একে অপরের ছবি পোস্ট বন্ধ করে দেন। তখন থেকে তাঁদের ভিতরে সম্পর্কের অবনতি হতে শুরু করে বলে মনে করা হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement