'ওহ! মাদার সিজন টু': ড্রাগ ট্রিপ সিরিজে সম্পর্কের টানাপোড়েনের মিশেলে মনে থাকার মত কাহিনি

সিজন ওয়ানের পর এবার সিজন টু-তেও পজেটিভ রিভিউ পাচ্ছে 'ওহ! মাদার'। ড্রাগ ট্রিপ সিরিজ বানিয়ে চমক দিলেন পরিচালক সাকেত ব্যানার্জি। বাংলায় প্রথম ড্রাগ ট্রিপ এই ওয়েব ফিল্ম দেখার অনেক কারণ থাকছে। সৌরভ, দিয়া, পাবলো, প্রিয়াঙ্কা, ইজে। এইসব চরিত্রগুলো নানাভাবে ড্রাগ ট্রিপ এই সিরিজকে জমিয়ে দিয়েছে।

ওহ! মাদার সিজন টু-র এক দৃশ্য। (Photo Credits: Facebbok)

কলকাতা, ৪ সেপ্টেম্বর: Oh! Mother season 2: সিজন ওয়ানের পর এবার সিজন টু-তেও পজেটিভ রিভিউ পাচ্ছে 'ওহ! মাদার'। ড্রাগ ট্রিপ সিরিজ বানিয়ে চমক দিলেন পরিচালক সাকেত ব্যানার্জি। বাংলায় প্রথম ড্রাগ ট্রিপ এই ওয়েব ফিল্ম দেখার অনেক কারণ থাকছে।  সৌরভ, দিয়া, পাবলো, প্রিয়াঙ্কা, ইজে। এইসব চরিত্রগুলো নানাভাবে ড্রাগ ট্রিপ এই সিরিজকে জমিয়ে দিয়েছে। পাবলোর লাভ স্টোরি কেমন যেন বদলে যায় হেট স্টোরিতে। ড্রাগ ডিলার ইজে-র চরিত্রটা অন্যরকম ডার্ক সেডের। গত ৩০ অগাস্ট থেকে আড্ডা টাইমস-এ স্ট্রিম হচ্ছে- 'ও! মাদার'-এর সিজন টু। বাংলা, হিন্দি-তে দেখা যাচ্ছে আড্ডা টাইমসের এই ওয়েব সিরিজ।

বাংলার প্রথম ড্রাগ ট্রিপ ওয়েব ফিল্ম বানিয়ে চমকে দিল আড্ডা টাইমস। বাংলায় ড্রাগ ফিল্ম দর্শক নেবে কি না সেটা বোঝা যাবে রিপোর্ট আসার পর, কিন্তু বিশেষজ্ঞরা পরিচালক সাকেত ব্যানার্জি-র 'ও! মাদার'-এর সিজন টু'-কে ভাল নম্বর দিচ্ছেন। এই সিজনের অভিনেতারা হলেন সৌম্যদীপ ভট্টাচার্য, রোশনী ভট্টাচার্য, বিবৃতি চ্যাটার্জি, অনির্জিৎ হোর রায়, সুদেষ্ণা রায়, বিদীপ্তা চক্রবর্তী, সূর্য কর,শাম্ব মুখোপাধায়, বাবলা ভট্টাচার্য, রোশনি ভট্টাচার্য, একাভলি খান্না, অনমিতা সেন, ঈশান ভাসিন, ডিউক বসু প্রমুখ। আরও পড়ুন-রানু মন্ডলের গানের প্রতিক্রিয়ায় লতা মঙ্গেশকর যা বললেন

ওহ! মাদার-এর প্রথম সিজনের দু বছর পর থেকে শুরু হয়েছে দ্বিতীয় সিজনের কাহিনি। এই দু বছরে অনেকটা বদলেছে চরিত্রগুলো। তবে যা বদলায়নি তা হল এইসব চরিত্রগুলোর ছায়া। এই ছায়াগুলো এবারের সিজনে তাড়া করে বেরায়। সৌরভ আর দিয়া কোনওরকম পরিকল্পনা ছাড়াই সন্তানের জন্ম দিয়েছিল। দ্বিতীয় সিজনে দেখানো হয়েছে সেই সন্তানকে নিয়ে পরিবারে কী ঘটছে। সেকেন্ড সিজনে দিয়া অনেকটা ম্যাচিওর হয়েছে, নিজের কেরিয়ার নিয়ে নিজের পড়াশোনা নিয়ে। দিয়ার অগনিত পুরুষসঙ্গী এবং উশৃঙ্খল জীবন কি মেনে নেবে সৌরভ? এসব প্রশ্ন-উত্তর খোঁজা চলে এই ওয়েব ফিল্ম সিরিজে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement