Kolkata Film Festival 2022: করোনা আবহে স্থগিত ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

করোনা আবহে স্থগিত হয়ে গেল ২৭তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী (Raj Chakraborty) করোনা আক্রান্ত। করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ও (Parambrata Chatterjee)। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা হয় রাজ চক্রবর্তীর। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয় উৎসব আপাতত স্থগিত রাখার।

kolkata International Film Festival

কলকাতা, ৫ ডানুয়ারি: করোনা আবহে স্থগিত হয়ে গেল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী (Raj Chakraborty) করোনা আক্রান্ত। করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ও (Parambrata Chatterjee)। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা হয় রাজ চক্রবর্তীর। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয় উৎসব আপাতত স্থগিত রাখার।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, "রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি মূল্যায়ন করে ও চলচ্চিত্র উৎসব কমিটির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তির কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা বিবেচনা করে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের পরবর্তী তারিখ যথাসময়ে জানান হবে।" আরও পড়ুন: Parambrata Chatterjee: শরীরে সামান্য উপসর্গ, করোনায় আক্রান্ত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়

আগামী ৭ জানুয়ারী থেকে শুরু হওয়ার কথা ছিল চলচ্চিত্র উৎসবের। শেষ হওয়ার কথা ছিল আগামী ১৪ জানুয়ারী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement