Parambrata Chatterjee: শরীরে সামান্য উপসর্গ, করোনায় আক্রান্ত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়

বুধবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ট্যুইট করেন পরমব্রত চট্টোপাধ্যায়। যেখানে অভিনেতা জানান, মুম্বইতে থাকাকালীন ২৭ ডিসেম্বর টেস্ট করান কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। ৩০ ডিসেম্বর কলকাতায় ফিরে, গত ২ জানুয়ারি আবার টেস্ট করান। ২ জানুয়ারি টেস্ট করানোর পর রিপোর্ট পজিটিভ আসে।

Parambrata Chatterjee: শরীরে সামান্য উপসর্গ, করোনায় আক্রান্ত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়
Parambrata Chatterjee (Photo Credit: Instagram)

কলকাতা, ৫ জানুয়ারি: করোনায় (Coronavirus) আক্রান্ত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। অভিনেতার শরীরে  কোনও উপসর্গ নেই। তবে করোনার রুটিন টেস্টের পর রিপোর্ট পজিটিভ আসে। আগামী ৩ দিনের মধ্যে আরও একবার টেস্ট করাাবেন বলে জানান অভিনেতা।

বুধবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ট্যুইট করেন পরমব্রত চট্টোপাধ্যায়। যেখানে অভিনেতা জানান, মুম্বইতে থাকাকালীন ২৭ ডিসেম্বর টেস্ট করান কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। ৩০ ডিসেম্বর কলকাতায় ফিরে, গত ২ জানুয়ারি আবার টেস্ট করান। ২ জানুয়ারি টেস্ট করানোর পর রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি ভাল আছেন। বাড়িতেই রয়েছেন বলে জানান অভিনেতা।

আরও পড়ুন:  Subhashree Ganguly-Raj Chakraborty: ফের করোনার থাবা, দ্বিতীয়বার কোভিড পজিটিভ তারকা দম্পতি রাজ-শুভশ্রী

দেখুন পরমব্রত চট্টোপাধ্যায়ের স্টেটাস...

পরমব্রত চট্টোপাধ্যায়ের পাশাপাশি টলিউডের তারকা দম্পতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীও করোনায় আক্রান্ত। এই নিয়ে পরপর দুবার কোভিডে আক্রান্ত হলেন রাজ-শুভশ্রী।

(The above story first appeared on LatestLY on Jan 05, 2022 04:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).