STREE 2: কমেডি হরর সিনেমা মুঞ্জার স্ক্রিনিংয়ে রিলিজ 'স্ত্রী টু' টিজার

গত শুক্রবার বড় পর্দায় রিলিজ করছে বলিউডের হরর-কমেডি সুপার ন্যাচারাল সিনেমা 'মুঞ্জা'। আদিত্য সারপোতদার পরিচালিত এই সিনেমায় দেখানো হবে এক যুবকের সঙ্গে গ্রামের ভূতের প্রেম কাহিনি।

Stree 2 First Look (Photo Credits: Twitter)

ভোট মিটতেই বলিউডে সিনেমা রিলিজের ধুম। গত শুক্রবার বড় পর্দায় রিলিজ করছে বলিউডের হরর-কমেডি সুপার ন্যাচারাল সিনেমা 'মুঞ্জা'। আদিত্য সারপোতদার পরিচালিত এই সিনেমায় দেখানো হবে এক যুবকের সঙ্গে গ্রামের ভূতের প্রেম কাহিনি। যে তার গ্রামের বাড়িতে যায় তার পরিবারের গোপন রহস্যে কথা জানতে। সেখানে গিয়ে তার এক মুঞ্জা নামের এক ভূতের সঙ্গে দেখা হয়, যে তাকে শুধু বিয়ে করতে চায়। ছেলেটি এরপর ভূতের প্রেম থেকে বাঁচানোর সব চেষ্টা করতে থাকে। আর যুবক ও সেই প্রেমিকা ভূতের দৌড়-পাল্টা দৌড় নিয়েই সিনেমা জুড়ে চলে হাসির মহাভারত।

আগামী শুক্রবার এই সিনেমাটির বিরতি-তে সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলোতে দেখানো হবে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরের বহু প্রতীক্ষিত সিনেমা 'স্ত্রী টু'-র টিজার। মানে এক হরর কমেডি সিনেমার বিরতিতে চালানো হবে আরও একটি হরর-কমেডি সিনেমার টিজার। অমর কৌশিক পরিচালিত হরর কমেডি সিনেমা 'স্ত্রী' রিলিজ করেছিল ২০১৮ সালে।

দেখুন ভিডিয়ো

গা ছমছম করা এই সিনেমা দেশে তুলেছিল। সিনেমাপ্রেমীরা এবার স্ত্রী-র দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজির অপেক্ষায় আছেন। আগামী ৩০ অগাস্ট রিলিজ করার কথা 'স্ত্রী ২'-র। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও ছাড়াও এই সিনেমায় থাকছেন অভিষেক ব্যানার্জি, পঙ্কজ ত্রিপাঠি-র মত তারকারা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement