SRK's son, Aryan: পরিচালনার পাশাপাশি অভিনেতাও হতে চান শাহরুখ পুত্র, বলিউডে অভিষেক সময়ের অপেক্ষা

বরাবরই মিডিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দু শাহরুখ খান (Shahrukh Khan)-এর মেয়ে সুহানা আর ছেলে আরিয়ান (Aryan Khan)। বলিউডের স্টার কিড-দের নিয়ে আম জনতার কৌতূহল প্রচুর, সেই জন্য মিডিয়া তাদের ওপর তাক করে থাকে বললে ভুল হবে না।

মা, বাবা-র সঙ্গে শাহরুখ পুত্র আরিয়ান খান। (Photo Credits: Yogen Shah)

মুম্বই, ৩০মে:  বরাবরই মিডিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দু শাহরুখ খান (Sharukh Khan)-এর মেয়ে সুহানা (Suhana) আর ছেলে আরিয়ান (Aryan Khan)। বলিউডের স্টার কিড-দের নিয়ে আম জনতার কৌতূহল প্রচুর, সেই জন্য মিডিয়া তাদের ওপর তাক করে থাকে বললে ভুল হবে না। মিডিয়ার এই নজরে ধরা পড়ল শাহরুখের ছেলে আরিয়ানের অভিনেতা হওয়ার ইচ্ছার কথা। আরিয়ান বড় হয়ে কি হতে চায় সেটা পুরোটাই তার ওপরেই ছেড়ে ছিলেন শাহরুখ। আরিয়ান পরিচালক হতে চান বলেই শোনা গিয়েছিল। মা গৌরী খানের তাতে সম্মতি ছিল। আরিয়ান লন্ডনে চিত্রনাট্য লেখা ও সিনেমা বানানো নিয়েই পড়াশোনা করেছেন।

শাহরুখ জানিয়েছিলেন, চিত্র পরিচালক হতে গেলে আরিয়ানকে এনিয়ে আরও অনেক পড়াশোনা করতে হবে। ছেলে-মেয়ের উপর শাহরুখের সাফ নির্দেশ ছিল বলিউডে আসার আগে পড়াশোনা শেষ করতে হবে। আরিয়ান ইতিমধ্যে গ্র্যাজুয়েশন শেষ করে ফেলেছেন। কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী এখন শাহরুখ পুত্র অভিনেতা হওয়ারই ইচ্ছাপ্রকাশ করছেন। বাবাকে নিজের ইচ্ছার কথা জানিয়ে টিপস নিয়ে তালিমও নাকি নিচ্ছেন আরিয়ান। ইতিমধ্যেই কিং খানের মেয়ে সুহানার বলিউডে পা দেওয়া নিয়ে বিস্তর খবর প্রকাশিত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সুহানা এখন সেনশেসনের পর্যায়ে চলে গিয়েছেন। সুইমিং পুল থেকে পার্টি- কিং খান কন্যা সুহানার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয় না। ভগ ম্যাগাজিনের কভার গার্ল হিসাবে শাহরুখ কন্যার ফটোশ্যুট আগেই আলোচনায় উঠে এসেছিল। আলোচনা উঠেছিল লন্ডনের কলেজের বিভিন্ন অনুষ্ঠানে তাঁর অভিনয়ও।

করণ জোহরের তখত নামের সিনেমায় সহ পরিচালনার কাজ করার পাশাপাশি আরিয়ান অভিনয় করতে চান। শাহরুখ পুত্র চান কোনও সুপার হিরো সিনেমায় অভিনয় করে বলিউডে পা রাখতে। আরিয়ান চান আগে ভাল অভিনেতা হয়ে পরিচালনার কাজে আসতে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement