Srabanti Chatterjee Hot Videos: ইনস্টাগ্রামে নতুন লুকে আগুন ঝরালেন শ্রাবন্তী, ভালবাসার চিহ্ন দিয়ে মন জয় করলেন অনুরাগীদের
বয়সের কাঁটা যেন তাঁর সৌন্দর্যে কোনো প্রভাবই ফেলতে পারে না। তিনি টলিউডের অন্যতম চর্চিত ও জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি মানেই নেটপাড়ায় তোলপাড়।
Srabanti Chatterjee Hot Images: বয়সের কাঁটা যেন তাঁর সৌন্দর্যে কোনো প্রভাবই ফেলতে পারে না। তিনি টলিউডের অন্যতম চর্চিত ও জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি মানেই নেটপাড়ায় তোলপাড়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্পূর্ণ নতুন লুকে এক আকর্ষণীয় ছবি শেয়ার করে ফের আলোচনার শীর্ষে উঠে এলেন এই অভিনেত্রী।
মোহময়ী ও নজরকাড়া অবতারে
শেয়ার করা ছবিতে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে অত্যন্ত মোহময়ী ও নজরকাড়া অবতারে। গ্ল্যামারাস পোশাকের সাথে মানানসই মেকআপ আর আত্মবিশ্বাসী ভঙ্গিমায় যেন ফুটে উঠেছে তাঁর স্বাভাবিক রূপের দ্যুতি। কোনো দীর্ঘ ক্যাপশন লেখার বদলে পোস্টের বক্সে শুধুই একটি লাল হৃদয়ের ইমোজি যোগ করেছেন তিনি। ক্যাপশনহীন এই ছবিতেই স্পষ্ট, নিজের রূপ ও সৌন্দর্যের আবেদন প্রকাশে তাঁর আলাদা কোনো শব্দের প্রয়োজন পড়ে না।
দেখুুন ছবিতে
মুগ্ধ ভক্তরা
সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর অনুরাগী সংখ্যা নজরকাড়া। ছবিটি পোস্ট হওয়ার সাথে সাথেই কমেন্ট বক্সে লাইক ও অনুরাগী ভালোবাসার বন্যা বয়ে যায়। ভক্তরা ভালোবাসার ইমোজি ও প্রশংসাসূচক বার্তার মাধ্যমে ভরিয়ে দিয়েছেন তাঁর এই পোস্ট। কেউ লিখেছেন, "বয়স যেন আপনার কাছে একটি সংখ্যা মাত্র," আবার কেউ বলছেন, "টলিউডের ট্রু কুইন।"সোশ্যাল মিডিয়ায় যেমন ভালোবাসার অন্ত নেই, তেমনই ট্রোল ও বিতর্কের মুখোমুখিও তাকে প্রায়ই হতে হয়। তবে সেইসবকে পাত্তা না দিয়ে নিজের শর্তে বেঁচে থাকা এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে সামনে আসাই শ্রাবন্তীর চেনা স্বভাব।
দেখুন ভিডিও
'দেবী চৌধুরানী'-র মতো মেগা প্রজেক্ট থেকে শুরু করে একের পর এক ভিন্নধর্মী ছবিতে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে চলেছেন তিনি। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানান মূহুর্ত, পুত্র অভিমন্যুর সাথে ছবি কিংবা নতুন ফ্যাশন স্টেটমেন্ট, ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিয়মিত আপডেট দিয়ে অনুরাগীদের সাথে যোগাযোগ বজায় রাখেন অভিনেত্রী।
দেখুন ভিডিও
শ্রাবন্তীর এই নতুন লুক ফের একবার প্রমাণ করল, নেটদুনিয়ায় গ্ল্যামারের আলো কাড়তে তাঁর জুড়ি মেলা ভার।