Shehnaaz Gill: সিদ্ধার্থের মায়ের পোশাকে শেহনাজ, চোখে জল অনুরাগীদের

বিগ বস ১৩-র ঘর থেকে সিডনাজের যাত্রা শুরু। সলমন খানের ওই শো থেকেই টেলিভিশনের জনপ্রিয় তারকা সিদ্ধার্থ শুক্লর সঙ্গে পাঞ্জাবের গায়িকা, অভিনেত্রী শেহনাজ গিলের সম্পর্কের সূত্রপাত। বিগ বসের ঘর থেকে যে সম্পর্কের সূচনা হয়, সেখান থেকে বেরনোর পরও তা একইরকম থাকে। তবে সিদ্ধার্থের মৃত্যুতে ভেঙেচুরে যায় সেই সম্পর্ক।

SidNaz (Photo Credit: SidNaz/Instagram)

মুম্বই, ১৮ নভেম্বর: সিদ্ধার্থ শুক্লর মায়ের নীল রঙা সালওয়ার কামিজ পরে সামনে এলেন শেহনাজ গিল Shehnaaz Gill)। যে ছবি প্রকাশ্যে আসতেই সিডনাজের ভক্তদের চোখে জল। সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজ যে এখনও তাঁর ভালবাসার মানুষকে চোখে হারাচ্ছেন, তা বেশ স্পষ্ট। এসবের মধ্যেই এবার সিদ্ধার্থের মায়ের পোশাকে শেহনাজকে দেখে অনেকেই চোখের জল সামলে রাখতে পারেননি। পাশাপাশি সিদ্ধার্থ শুক্লর মায়ের পোশাকে শেহনাজকে দেখা মাত্রই সেই ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

বিগ বস ১৩-র ঘর (Bigg Boss) থেকে সিডনাজের যাত্রা শুরু। সলমন খানের ওই শো থেকেই টেলিভিশনের জনপ্রিয় তারকা সিদ্ধার্থ শুক্লর  (Sidharth Shukla)সঙ্গে পাঞ্জাবের গায়িকা, অভিনেত্রী শেহনাজ গিলের সম্পর্কের সূত্রপাত। বিগ বসের ঘর থেকে যে সম্পর্কের সূচনা হয়, সেখান থেকে বেরনোর পরও তা একইরকম থাকে।

আরও পড়ুন:  Rajkummar-Patralekhaa: বিয়ের পর 'ভাবিজি' 'ডাক, রাজকুমারের হাত ধরে হেসে ফেললেন পত্রলেখা

এসবের মাঝেই শোনা যায়, সিদ্ধার্থ শুক্লর সঙ্গে শেহনাজ গিলের বিয়ের খবর। শোনা যায়, শেহনাজের সঙ্গে নাকি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন সিদ্ধার্থ। দুই পরিবারের তরফে কথাও যেমন এগিয়েছে, তেমনি দিনক্ষণও প্রায় স্থির বলে জানা যায়। এসবের মধ্যেই আসে দুঃসংবাদ।

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থ শুক্লর। সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজকে দেখে চোখে জল ধরে রাখতে পারেননি অনেকেই। সব সময় যাঁকে হাসি খুশি দেখা যেত, সেই শেহনাজ কীভাবে অঝোরে কাঁদছেন সিদ্ধার্থকে হারিয়ে, তা দেখে চোখে জল এসে যায় মানুষের। সিদ্ধার্থের মত্যুর পর এবার একটু একটু করে ফের জীবনের ছন্দে ফিরছেন শেহনাজ। আর তাঁকে সাহায্য করছেন সিদ্ধার্থের মা। তবে সম্প্রতি নিজের ছবির প্রমোশনে হাজির হয়ে সিদ্ধার্থের কথা উঠতেই অঝোরে কাঁদতে শুরু করেন শেহনাজ গিল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement