Jawan SRK Burj Khalifa: বৃহস্পতিবার বুর্জ খলিফায় জওয়ানের প্রচার শাহরুখের, থিম রেড বেঁধে দিলেন কিং খান

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা 'জওয়ান'। পাঠান-বক্স অফিসের সব রেকর্ড ভেঙে মহাসাফল্যের নজির গড়ার পর শাহরুখ খানের ভক্তদের মধ্যে জওয়ান-কে ঘিরে বড় প্রত্যাশা তৈরি হয়েছে।

Jawan (Photo Credits: Twitter)

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা 'জওয়ান'। পাঠান-বক্স অফিসের সব রেকর্ড ভেঙে মহাসাফল্যের নজির গড়ার পর শাহরুখ খানের ভক্তদের মধ্যে জওয়ান-কে ঘিরে বড় প্রত্যাশা তৈরি হয়েছে। টিজার, গানের ঝলকও জওয়ান বেশ ভাল সাড়া পেয়েছে। মাত্র ১৫ মিনিটেই বিক্রি হয়ে গিয়েছে জওয়ানের অগ্রিম বুকিংয়ের সব টিকিট।আগামী ৩০ অগাস্ট, বুধবার চেন্নাইয়ে জওয়ানের ট্রেলর ও মিউজিক অ্যালবাম।

এর মাঝে মুক্তির আগে জওয়ানের প্রচারকে নয়া উচ্চতা দিলেন কিং খান। দুনিয়ার সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ খলিফায় আগামী বৃহস্পতিবার, ৩১ অগাস্ট রাত ৯টা-য় জওয়ানের প্রচারে দেখা যাবে শাহরুখকে। খুব সম্ভবত জওয়ানের ট্রেলর, শাহরুখের বক্তব্য দেখানো হবে বুর্জ খলিফার এলইডি দেওয়ালে।

দেখুন শাহরুখের টুইট

কাল মিউজিক অ্যালবাম প্রকাশ

ভালবাসা উদযাপনের জন্য প্রেমের রঙ লাল পোশাক পরে সবাইকে সেদিন উপস্থিত থাকতে বললেন কিং খান। এডিট করে বুর্জ খলিফায় নিজের ছবিও দিয়েছেন শাহরুখ। এভাবে বুর্জ খলিফায় কোনও বলিউড সিনেমার প্রচার করতে দেখা যায়নি। এই জন্যই তিনি কিং খান। সব কিছুই করেন কিং সাইজের।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement