Shah Rukh Khan on Salman Khan: সলমন অভিনীত সবচেয়ে পছন্দের সিনেমা কোনটা! জানালেন শাহরুখ খান

নিজের ছবি পাঠান-এর প্রচারে ব্যস্ত বলিউডের মেগহাস্টার শাহরুখ খান। পাঠানের প্রচারের মাঝে গতকাল, শনিবার রাতে সোশ্য়াল মিডিয়ায় ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলেন শাহরুখ।

Photo Credit_Instagram

নিজের ছবি পাঠান-এর প্রচারে ব্যস্ত বলিউডের মেগহাস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)। পাঠানের প্রচারের মাঝে গতকাল, শনিবার রাতে সোশ্য়াল মিডিয়ায় ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলেন শাহরুখ। #AskSRK-রা বলিউডের বাদশা শাহরুখকে নানা প্রশ্ন করেন। ভক্তদের করা নানা রকমের প্রশ্নের দারুণ জবাবও দেন কিং খান। এক ভক্তকে শাহরুখের কাছে জানতে চান, সলমন খান (Salman Khan) অভিনীত কোন সিনেমাটা তাঁর সবচেয়ে ভাল লাগে।

বলিউডে সলমন খানের বর্ণময় দীর্ঘ কেরিয়ারে হিট-সুপারগিট-মেগাহিট সিনেমার সংখ্যা প্রচুর। কোন একটা আলাদা করে বাছা অত সহজ নয়। তবে সলমন অভিনীত প্রিয় সিনেমা বাছতে বিশেষ সময় না নিয়েই শাহরুখ সরাসরি লেখেন, বজরঙ্গি ভাইজান (Bajrangi Bhaijaan) সিনেমার নাম। আরও পড়ুন-লাল শাড়িতে লাস্যময়ী নুসরত, নেটপাড়ায় ঝড় তুললেন সাংসদ

দেখুন শাহরুখ খানের জবাব

২০১৫ সালে কবীর খানের পরিচালনায় বজরঙ্গি ভাইজান সিনেমাটি গোটা দেশে ঝড় তোলে। বজরঙ্গী নামের এক সোজা-সরল ছেলের ভূমিকায় অভিনয় করে গোটা দেশের হৃদয় জেতেন সল্লু ভাইজান। এখন দেখা যাচ্ছে সলমনের বজরঙ্গী ভাইজান-এর ভক্ত শাহরুখ খানও।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement