Shah Rukh Khan Jawan: বেহালার অশোক সিনেমা হলের জওয়ানের টিকিটের মালা পড়লেন ভক্ত, জবাবে কী বললেন শাহরুখ খান

জওয়ানের রিলিজের আগে সোশ্য়াল মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম 'এক্স'-এ (আগের নাম টুইটার) ভক্তদের প্রশ্নের জবাব দিলেন শাহরুখ খান।

Jawan Song Zinda Banda (Photo Credits: Shah Rukh Khan/Twitter)

জওয়ানের রিলিজের আগে সোশ্য়াল মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম 'এক্স'-এ (আগের নাম টুইটার) ভক্তদের প্রশ্নের জবাব দিলেন শাহরুখ খান। ট্রেলরে দারুণ সাড়া পাওয়ার পর জওয়ান-এর রেকর্ড অগ্রিম বুকিং চলছে। বৃহস্পতিবার বিশ্বজুড়ে জওয়ানের মুক্তির আগে শাহরুখ বেশ মজা করে ভক্তদের সব ধরনের প্রশ্নের উত্তর দিলেন।

শাহরুখ এদিন সব প্রশ্নের উত্তরই দিলেন শুধু তাঁর আসন্ন সিনেমা জওয়ানকে নিয়ে। সুরজেন্দ্র বাগচি নামের কলকাতার এক শাহরুখ ভক্ত, বেহালার অশোকা সিনেমা হলের জওয়ানের একগুচ্ছ টিকিট গলায় জড়িয় ছবি তুলে কিং খানের জবাব চাইলেন। শাহরুখ ছোট্ট উত্তরে লিখলেন, ও দারুণ। বাকি টিকিটগুলো কেটে নাও।"আরও পড়ুন-অভিমান ভুলে কাছাকাছি, গদর টু-র সাফল্য পার্টিতে কার্তিককে আলিঙ্গন সারার

দেখুন টুইট

এক শাহরুখ ভক্ত এক্সে কিং খান-কে উদ্দেশ্য করে লিখলেন, আমার থেকেও আমার মা বেশী উত্তেজিত জওয়ানকে নিয়ে। তার জবাবে শাহরুখ লিখলেন, মা-রা সব সময় ঠিক হয়। আবার হংকং থেকে এক অনাবাসী ভারতীয় লিখলেন, এখানে হংকংয়ে আমি আমার স্ত্রী-র সঙ্গে জওয়ান দেখতে যাবো বলে অগ্রিম টিকিট কেটে ফেলেছি। দয়া করে রিলিজের আগে একটা একটু তথ্য ফাঁস (Spoiler) করুন। যার জবাবে কিং খান লিখলেন, " শুরুটা একদম মিস করো না। সিনেমা হলে একদম সঠিক সময়ে পৌঁছে যেও। আরেক ভক্ত এই প্রশ্নোত্তর পর্বে লেখেন, 'স্যার, জওয়ান সাতবারের কম দেখা পূণ্য না পাপ।' জবাবে শাহরুখ লেখেন, জানি না 'পূণ্য না পাপ, তবে তুমি হলে দর্শকদের বাপ'।

দেখুন টুইট

আরেক ভক্ত শাহরুখকে প্রশ্নোত্তোর পর্বে লিখলেন, ৩৬ জন গার্লফ্রেন্ড, ৭২ জন প্রাক্তন গার্লফ্রেন্ড এবং ৮০ জন বন্ধুকে একসঙ্গে নিয়ে অডি গাড়ি বুক করে জওয়ান দেখতে যাচ্ছি। সেই সঙ্গে টিকিটের মালা পরে নিজের একটি ছবিও দেন সেই ভক্ত। যা নিয়ে মজা করে শাহরুখ লেখেন, " বাহ ভাই, তোমার যৌবন তো ছবি ভেদ করে বেরিয়ে এসে চমকাচ্ছে। হা হা, মজা করো।"

দেখুন টুইট

মজা করে প্রশ্নোত্তর পর্বে এক্সে এক ভক্ত লেখেন, "স্যার আমার সন্তান হচ্ছে না। ডাক্তার বলেছে, জওয়ানের ক্লাইম্যাক্স দেখার পরেই হবে। দয়া করে সাহায্য করুন।" শাহরুখের ইঙ্গিতপূর্ণ জবাব, " না ভাই ক্লাইম্যাক্সের বিষয়টায় গ্যারান্টি দিতে পারছি না। কিন্তু গর্ভধারণ তো ভগবানই দেবেন।"এক ভক্ত সরাসরি শাহরুখের কাছে জওয়ানের টিকিট চেয়ে বসেন। কিং খান সপাটে জবাব দিয়ে এক্সে লেখেন, বিনামূল্য শুধু ভালবাসা দিই ভাই। টিকিট কিনতে হলে তো টাকা দিতে হবে। দয়া করে ভালবাসার কাছে সস্তা হয়ে যেও না না। যাওয়া টিকিট কেনো। আর ওকে (প্রেমিকা) তোমার সঙ্গে নিয়ে যেও।"তবে শুধু সোজা-সরল-মজার প্রশ্ন নয়, একটু বেঁকা প্রশ্নও ধেয়ে এল শাহরুখের দিকে। এক এক্স ইউজার শাহরুখকে কটাক্ষ করে বললেন, অগ্রিম বুকিংয়ে কতগুলো টিকিট কর্পোরেটের, কতজন নিজের তা নিয়ে সঠিক তথ্য দিলেন ভাল হয়। বাপি বাড়ি যার স্টাইলে শাহরুখের উত্তর, " ভাই সোশ্য়াল মিডিয়ার অনেকের মত এত নেগেটিভ কথা বলো না। যাও সিনেমাটা দেখো ভাল লাগবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement