Kangna Sharma Video: বক্ষ প্রায় অনাবৃত, হালকা আবতরণ যেন খসে পড়ার অপেক্ষায়, বিচ্ছেদের মামলার মাঝেই কঙ্গনা শর্মা যেন ঝড় তুললেন, দেখুন
বিয়ে এবং সন্তান-ধারণের সময় পর্যন্ত অর্থাৎ ২০২০ থেকে ২০২২ সালের ভিতরে কঙ্গনা কোনও কাজ পাননি। এরপর ২০২৩ সালে কপিল শর্মা শোয়ের হাত ধরে ফের টেলি জগতে ফেরেন কঙ্গনা।
মুম্বই, ২১ এপ্রিল: সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে টেলি অভিনেত্রী কঙ্গনা শর্মাকে (Kangna Sharma) নিয়ে। কপিল শর্মা শো (The Kapil Sharma Show) দিয়ে ফের লাইমলাইটে ফিরে আসা কঙ্গনা শর্মার স্তনবৃ্ন্ত সম্প্রতি অনাবৃত হয়ে পড়ে বিমানবন্দরে। পাপারাৎজির সামনে পোজ় দিতে গিয়ে কঙ্গনার পোশাক বুকের উপর থেকে বেশ খানিকটা নীচে নেমে যায়। কঙ্গনার যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। পাপারাৎজির ক্যামেরায় কঙ্গনার পোশাকের ওই নিম্ন অবতরণ নিয়ে যখন জোর চর্চা শুরু হয়, সেই সময় অভিনেত্রীর ব্যক্তিগত জীনও আলোচনায় উঠে আসতে শুরু করে।
দেখুন কঙ্গনা শর্মার নয়া ভিডিয়ো যেখানে বক্ষ প্রায় অনাবৃত করেই ফটোশ্যুট করেন তিনি...
View this post on Instagram
প্রসঙ্গত ২০১৯ সালে যোগেশ নামে এক ব্যক্তিকে বিয়ে করেন কঙ্গনা শর্মা। যোগেশ তাঁকে বিযের প্রস্তাব দিলে তিনি কেরিয়ারের কথা চিন্তা করেননি। বিয়ে করেন যোগেশকে। বালিতে যোগেশ তাঁকে বিয়ের প্রস্তাব দেন। এরপরই পরিবারের কথা চিন্তা করে যোগেশকে বিয়ে করেন কঙ্গনা।
বিয়ের কয়েক মাসের মধ্যে কঙ্গনা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গ্ল্যামার জগতে বিচরণ করা সত্ত্বেও কঙ্গনা মা হবেন বলে সিদ্ধান্ত নেন। তবে সন্তানের জন্মের পর কঙ্গনা জানতে পারেন, যোগেশের আরও অনেক সম্পর্ক রয়েছে। ওই সময় যোগেশের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা দায়ের করেন কঙ্গনা। যে মামলা বর্তমানে আদালতের বিচারাধীন।
এরপর ইনস্টাগ্রামে পা রাখেন এই অভিনেত্রী। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা ২.৮ মিলিয়ন অনুগামী রয়েছেন কঙ্গনার। কপিল শর্মার শোয়ের পাশাপাশি সম্প্রতি বি প্রাকের মিউজ়িক ভিডিয়োতে দেখা যায় কঙ্গনা শর্মাকে। সন্তানকে ভালভাবে বড় করতে তিনি অনেক দূর যাবেন। নিজের কেরিয়ারকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন বলেই জানান কঙ্গনা শর্মা।