Sameer Wankhede Befitting Reply To Shah Rukh Khan: 'আমি ছবি দেখিনা, সংলাপও শুনিনা'-সোজাসাপটা সমীর ওয়াংখেড়ের সাক্ষাৎকার ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (দেখুন ভিডিও)

সোশ্যাল মিডিয়ায় একটি ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে সমীর ওয়াংখেড়েকে জিজ্ঞাসা করা হয়, জওয়ান ছবির 'বেটে কো হাত লাগানে সে পেহেলে' সংলাপটিকে আপনি কীভাবে দেখেন? এ বিষয়ে সমীর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটাকে আমি রাস্তার ধারের 'সড়ক ছাপ' সংলাপ বলে মনে করি।

Sameer Wankhede on Viral clip Photo Credit: Youtube

জওয়ান মুক্তির ঠিক আগে ভাইরাল হয়েছিল শাহরুখের ডায়ালগ  'বেটো কো হাত লাগানে সে প্যাহেলে বাপ সে বাত কর'। তখনই এই ডায়ালগ শুনে নেটিজেনদের একাংশ বলেছিলেন, ‘কিং খান আসলে জওয়ানের হাত ধরে আরিয়ান খানকে  গ্রেফতারকারীকে বার্তা দিতে চাইছেন।’ এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হয়। এবার এই সংলাপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পুলিশ অফিসার সমীর ওয়াংখেড়ে, যিনি আরিয়ান খান মাদক মামলার তদন্তকারী অফিসার ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় একটি ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে সমীর ওয়াংখেড়েকে জিজ্ঞাসা করা হয়, জওয়ান ছবির 'বেটে কো হাত লাগানে সে পেহেলে' সংলাপটিকে আপনি কীভাবে দেখেন? এ বিষয়ে সমীর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটাকে আমি রাস্তার ধারের 'সড়ক ছাপ' সংলাপ বলে মনে করি। আমি ফিল্ম দেখি না, সংলাপও শুনি না,  তাই কেউ যদি আমাকে এই কথা বলে থাকে, তাহলে ইংরেজিতে একটা কথা আছে যা আমি বলি- আমি অনেক বাড়ি-ঘর-সেতু পুড়িয়ে ফেলেছি এবং সেই পোড়া বাড়ি-ব্রিজের ওপর আমি দাঁড়িয়ে নাচ করি। এবং আমি এটা বলতেও  ভয় পাই না।  তাই দয়া করে আমাকে ভয় দেখাবেন না

ওয়াংখেড়ে আরও বলেন, খাকি পোশাক আর কাঁধে সিংহ পরলে ভয়ের কী আছে।হুমকি পেয়েছেন কিনা সেই প্রশ্নে তিনি বলেন আমি একজন ভালো প্রশিক্ষিত শার্প শুটার। তিনি শাহরুখ খান সম্পর্কে আরও বলেন যে আমি তাকে আগে থেকেই চিনি এবং তিনিও আমাকে চিনতেন। দেখুন সেই সম্পূর্ণ ক্লিপটি-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement