Priyanka Chopra: জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে ভারতে পৌঁছলেন প্রিয়াঙ্কা চোপড়া, দেখুন ভিডিও

মুম্বইয়ে আয়োজিত জিও মামি ফিল্ম ফেস্টিভ্যাল (Jio MAMI Film Festival 2023)-এ যোগ দিতে আমেরিকা থেকে ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া।

Priyanka Chopra (Photo Credit: ANI)

মুম্বইয়ে আয়োজিত জিও মামি ফিল্ম ফেস্টিভ্যাল (Jio MAMI Film Festival 2023)-এ  যোগ দিতে আমেরিকা থেকে ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। শুক্রবার ভোররাতে মুম্বই এয়ারপোর্টে দেখা মিলল তাঁর। নিক জোনাসকে বিয়ের পর থেকে আমেরিকাতেই থাকছেন প্রিয়াঙ্কা। বহুদিন পর প্রিয়াঙ্কা দেশে ফেরায় তাঁকে দেখে উচ্ছ্বসিত পাপারাৎজিরা। বিমানবন্দরে পৌঁছতেই পাপারাজ্জিরা ঘিরে ফেলেন অভিনেত্রীকে। প্রিয়াঙ্কাও তাঁদের হাত জোড় করে অভ্যর্থনা জানান।

দেখুন

 

ভারতে ফেরা নিয়ে প্রিয়াঙ্কাও বেশ উচ্ছ্বাসিত ছিলেন। মুম্বই আসার আগে অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বোর্ডিং পাস এবং পাসপোর্টের ছবি শেয়ার করেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement