Paneer Is 'Fake' In Shah Rukh Khan-Gauri Khan’s Restaurant? শাহরুখ-পত্নীর রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে 'নকল' পনীর? ইউটিউবারের ভিডিয়ো সামনে আসতেই মুখ খুলল টিম গৌরী খান, দেখুন ভিডিয়ো

বিরাট কোহলি, শিল্পা শেট্টি, ববি দেওলের রেস্তোরাঁ ঘুরে সার্থক যান তরীতে। শাহরুখ-গৌরীর রেস্তোরাঁতেও পনীর ধুয়ে তার উপর আয়োডিন ফেলেন সার্থক। তবে পনীরের রং হালকা সবুজ হতে শুরু করে। সার্থকের ভিডিয়ো দেখেই জল্পনা ছড়ায়।

Gauri Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১৭ এপ্রিল: মুম্বইতে (Mumbai) বিলাসবহুল রেস্তোরাঁ চালান শাহরুখ খানের (Shah Rukh Khan) স্ত্রী গৌরী খান (Gauri Khan)। মুম্বইয়ের মত জায়গায় গৌরী খান যে রেস্তোরাঁ চালান, তার নাম 'তরী'। যেখানে হাজারো তারকার নিত্য আনাগোনা। বলি পাড়া তারকাদের পাশাপাশি তরীতে হাজির হন সাধারণ মানুষও। পকেটে রেস্তো ভরেই গৌরীর রেস্তোরাঁয় (Torii) মানুষকে হাজির হতে হয়। শাহরুখ-গৌরীর এই রেস্তোরাঁ নিয়ে সম্প্রতি বিস্ফোরক দাবি করেন সার্থক সচদেভ (Sarthak Sachdeva) নামে এক ইউটিউবার।

সম্প্রতি সার্থক মুম্বইয়ের একাধিক বড় রেস্তোরাঁয় পাড়ি জমান। বিরাট কোহলি থেকে শিল্পা শেট্টির মত তারকাদের রেস্তোরাঁয় হাজির হন সার্থক। গোটা ভারত জুড়ে যকন নকল পনীর নিয়ে হইচই শুরু হয়, সেই সময় সার্থককে দেখা যায় বড় বড় তারকাদের রেস্তোরাঁয় গিয়ে সেখানকার খাবার চেখে  দেখতে। বিশেষ করে পনীর দিয়ে তৈরি বিভিন্ন খাবার।

পনীর দিয়ে তৈরি খাবার সার্থক চেখে দেখেন বিরাট কোহলি এবং শিল্পা শেট্টির রেস্তোরাঁয়। যান ববি দেওলের রেস্তোরাঁতেও। সর্বত্র সার্থক পনীর জলে ধুয়ে, সেখানে আয়োডিন ফেলে পরীক্ষা করে দেখেন, সেটি আসল না নকল।

আরও পড়ুন: Video: ক্যামেরার ফ্ল্যাশ, পাপারাৎজির সামনে দাঁড়ালেন না গৌরী খান, দেখুন

দেখুন সার্থক সচদেভের ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

তরীতে যে পনীর বিক্রি করা হচ্ছে, তা নকল কি না, তা নিয়ে শুরু হয় সওয়াল।

সার্থক সচদেভের ওই ভিডিয়ো প্রকাশ্যে আলতেই মুখ খোলে টিম গৌরী খান। রেস্তোরাঁর তরফে জানানো হয়, আয়োডিন ফেলায় পনীরের রং পালটেছে সেখানে হাজির স্টার্চের জন্য। পনীর খারাপ বা নকল, তার জন্য কখনওই রং পালটায়নি বলে স্পষ্ট জানানো হয় তরীর তরফে। এমনকী তরী সব সময় ভাল মানের খাবারের উপর নজর দেয় বলেও শাহরুখ-গৌরীর রেস্তোরাঁর তরফে জানানো হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement