Swastika Mukherjee On Pahalgam Attack: 'রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়', পহেলগামে ২৬ জনের প্রাণ যাওয়ার পর লিখলেন স্বস্তিকা মুখোপাধ্যায়

গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগামে জঙ্গিরা হামলা চালায়। পর্যটকদের উপরই মূলত এই হামলা চলে। যে হামলায় ২৬ নীরিহ প্রাণ চলে যায়। পহলেগামের বৈসরণে ওই পৈশাচিক হামলায় যে পাকিস্তানের অদৃশ্য হাত রয়েছে, তা স্পষ্ট। ফলে পহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্ক বাতিল করা হয় দিল্লির তরফে।

Swastika Mukherjee (Photo Credit: Facebook)

কলকাতা, ২৪ এপ্রিল: পহেলগাম হামলা নিয়ে জোর তরজা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। পহেলগামে পর্যটকদের উপর যে নারকীয় হামলা চালায় পাকিস্তানি (Pakistani Terrorist) জঙ্গিরা, তার জেরে দেশের মানুষ ক্ষোভ, রাগ উগরে দিচ্ছেন। তবে বেশ কিছু মানুষ কার্যত দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। কেউ পহেলগামের পর বদলা নেওয়ার ডাক দিচ্ছেন। আবার কেউ দেশের মানুষের মধ্যে যাতে বিভাজন না হয়, সেই বার্তা বার বার দিচ্ছেন। কেউ কেউ এসেবর মধ্যে রাজনৈতিক গন্ধও পাচ্ছেন। সবকিছু মিলিয়ে পহেলগামে ২৬টি প্রাণ অঘোরে যাওয়ার পরও কাশ্মীর (Jammu And Kashmir) নিয়ে তরজা বন্ধ হচ্ছে না।

এসবের মাঝে যখন িবভিন্ন পোস্ট ভেসে উঠছে সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠছে, তা নিয়েও অনেকে নানা ধরনের মত ব্যক্তি করছেন। স্বস্তিকা মুখোপাধ্যায়ও (Swastika Mukherjee) তেমনই একটি পোস্ট শেয়ার করেন। যেখানে এক ব্যক্তির বক্তব্য উঠে আসে। আর সেই পোস্ট শেয়ার করেন স্বস্তিকা। সেই পোস্টের প্রেক্ষিতে অভিনেত্রী লেখেন, 'রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়…'।

প্রসঙ্গত গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগামে জঙ্গিরা হামলা চালায়। পর্যটকদের উপরই মূলত এই হামলা চলে। যে হামলায় ২৬ নীরিহ প্রাণ চলে যায়। পহলেগামের বৈসরণে ওই পৈশাচিক হামলায় যে পাকিস্তানের অদৃশ্য হাত রয়েছে, তা স্পষ্ট। ফলে পহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্ক বাতিল করা হয় দিল্লির তরফে।

আরও পড়ুন: Pahalgam Terrorist Attack: আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে, বাতিল সিন্ধু জলচুক্তিও, পহেলগাম হামলার পর জানাল কড়া দিল্লি

যার মধ্যে সিন্ধু জল চুক্তি থেকে শুরু করে আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ। কিংবা ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশিকা। পাশাপাশি দেশের ৩ বাহিনীকে তৈরি থাকার নির্দেশ। সবদিক থেকে  পাকিস্তানের উপর কূটনৈতিক স্ট্রাইক করতে তৎপর ভারত।

দেখুন স্বস্তিকা মুখোপাধ্যায়ের সেই পোস্ট...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement