Pahalgam Terrorist Attack: আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে, বাতিল সিন্ধু জলচুক্তিও, পহেলগাম হামলার পর জানাল কড়া দিল্লি

Pahalgam Terrorist Attack: আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে, বাতিল সিন্ধু জলচুক্তিও, পহেলগাম হামলার পর জানাল কড়া দিল্লি
,MEA Brief On Pakistan After Pahalgam Attack (Photo Credit: File Photo)

দিল্লি, ২৩ এপ্রিল: আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। যে সমস্ত পাকিস্তানি নাগরিক বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন, ১ মে-র আগে তাঁদের ভারত ছাড়তে হবে। পাকিস্তানি (Pakistan) নাগরিকরা কোনওভাবে ভারতে (India) প্রবেশ করতে পারবেন না বলে জানানো হল বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে। পাকিস্তানি নাগরিকদের এর আগে যে ভিসা দেওয়া হয়, তা সবদিক থেকে এবার বাতিল করা হল বলেও জানান বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিস্রি। এই মুহূর্তে কোনও পাকিস্তানি নাগরিক ভারতে থাকলে, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের এ দেশ ছাড়তে হবে বলেও জানানো হয়। সেই সঙ্গে সিন্ধু নদীর যে জলচুক্তি রয়েছে, তা বাতিল করল ভারত।

পহেলগাম হামলার (Pahalgam Terrorist Attack) পর উচ্চ পর্যায়ের সিসিএস (CCS Meeting) বৈঠক বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোদীর (PM Narendra Modi) বাসভবনে। বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী  এস জয়শঙ্কর। সিসিএস বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। আর সেখানেই জানানো হয়, পহেলগামে নারকীয় জঙ্গি হামলার পর ভারতের তরফে কী কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর সেখানেই পাকিস্তানের সঙ্গে সমস্ত চুক্তি, যাতায়াত পুরোপুরিভাবে বন্ধ করা হল দিল্লির তরফে।

মঙ্গলবার ভয়াবহ হামলা চলে পহেলগামে। যেখানে ধরে ধরে পর্যটকদের হত্যা করে পাকিস্তানি জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে প্রাণ যায় ২৬ জনের। যে নারকীয় হত্যালীলার পর বুধবারই বসে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। আর সেখানেই নেওয়া হয় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

আরও পড়ুন: Kulgam Encounter After Pahalgam Attack: পহেলগামে ২৬ জনকে হত্যার পর কুলগামে গোলাগুলি জঙ্গিদের, তুখোড় জবাব সেনার

শুনুন কী বলছে বিদেশমন্ত্রক...

(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 09:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).