Mouni Roy: সাদা সুতির শাড়িতে মৌনি, সরলতা সৌন্দর্যৈর মিশ্রণ!

Credit: Instagram

দুর্দান্ত অভিনয় দক্ষতা ছাড়াও, ফ্যাশনের দিক দিয়েও চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। সোশ্যাল মিডিয়া জগতে রাজত্ব করেন তিনি। মৌনি রায় প্রায়ই তার সুন্দর ছবি এবং ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি শাড়ি পরে কিছু ছবি পোস্ট করেছেন তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থেকে, যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয় নি।

ছবিতে মৌনি রায় একটি সুন্দর সাদা সুতির শাড়ি পরেছেন, শাড়ির মধ্যে রয়েছে সুন্দর কালো রঙের প্রিন্টেড বর্ডার। শাড়ির সঙ্গে পরেছেন একটি কালো স্লিভলেস ব্লাউজ। মেকআপে মৌনি ব্যবহার করেছে হালকা লিপস্টিক এবং গাঢ় কালো চোখ। মৌনি তার দেশি লুককে আরও সুন্দর ভাবে সাজানোর জন্য ব্যবহার করেছেন অক্সিডাইজড ব্রেসলেট ও অ্যাঙ্কলেট। একটি কালো টিপও পরেছেন তিনি। এই সাজের সঙ্গে খোলা চুলে অসাধারণ লাগছে তাকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement