Lalitha Lajmi passes away: প্রয়াত হলেন কিংবদন্তী চিত্রশিল্পী ললিতা লাজমি, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর
দাদা গুরু দত্তের সঙ্গে ভবানীপুরে বড় হয়ে ওঠেন ললিতা। কোঙ্কনি ভাষার পাশাপাশি ঝরঝরে বাংলা, হিন্দি এবং ইংরাজি বলতেন তিনি। ললিতার কাজেও তিলোত্তমার প্রভাব স্পষ্ট। কালী, দুর্গার মোটিফ নিয়েও কাজ করেছেন তিনি।
কিংবদন্তী চিত্রশিল্পী ও অভিনেতা গুরু দত্তের বোন ললিতা লাজমির( Lalita Lajmi) জীবনাবসান হল সোমবার (১৩ ফেব্রুয়ারি,২০২৩)। পরনে ফ্লোরাল প্রিন্টের প্যাস্টেল রঙা সুতির শাড়ি। কপালে ছোট টিপ। মুখে সৌম্য হাসি। ৯০তেও আভিজাত্যের সংজ্ঞা ছিলেন বর্ষীয়ান অঙ্কনশিল্পী ললিতা লাজমি।জাহাঙ্গির নিকোলসন আর্ট ফাউন্ডেশনের তরফে ওই খবর জানানো হয়েছে সোশাল মিডিয়ায়। বিশিষ্ট চিত্রশিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ অঙ্কন এবং বিনোদন জগৎ। সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অনেকেই।
আঁকার পাশাপাশি শাস্ত্রীয় নৃত্যেও পারদর্শী ছিলেন তিনি। প্রথমে নৃত্যশিল্পী হয়ে উঠতে চেয়েছিলেন ললিতা। কিন্তু, মধ্যবিত্ত পরিবারের পক্ষে নাচের প্রশিক্ষণ দেওয়া সম্ভব ছিল না। সেই কারণে অঙ্কনের দিকে ঝোঁকেন তিনি।
ললিতা লাজমির আদি বাড়ি বেঙ্গালুরুর কারওয়ারে। কিন্তু, কর্মসূত্রে কলকাতায় চলে আসেন তাঁর অভিভাবকেরা। দাদা গুরু দত্তের (কিংবদন্তী ফিল্মমেকার তথা অভিনেতা) সঙ্গে ভবানীপুরে বড় হয়ে ওঠেন ললিতা। কোঙ্কনি ভাষার পাশাপাশি ঝরঝরে বাংলা, হিন্দি এবং ইংরাজি বলতেন তিনি। ললিতার কাজেও তিলোত্তমার প্রভাব স্পষ্ট। কালী, দুর্গার মোটিফ নিয়েও কাজ করেছেন তিনি। পাশাপাশি, সত্যজিৎ রায়, গুরু দত্ত এবং রাজ কপুরের প্রভাবও পড়েছিল তাঁর কাজে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)