Kirron Kher Diagnosed Cancer : ব্লাড ক্যানসারে আক্রান্ত কিরণ, জানালেন অনুপম খের

ক্যানসারে আক্রান্ত কিরণ

মুম্বই, ১ এপ্রিল : ব্লাড ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী কিরণ খের (Kirron Kher)। অসুস্থ কিরণের চিকিৎসা শুরু হয়েছে। বিজেপি (BJP MP) সাংসদের অসুস্থতার খবর প্রকাশ করে বৃহস্পতিবার ট্যুইট করেন অনুপম খের (Anupam Kher)।

অনুপম খের তাঁর ট্যুইটে জানান, মালটিপল মাইলোমা (Blood Cancer) নামে এক ধরনের ব্লাড ক্যানসারে আক্রান্ত কিরণ খের। বর্তমানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। মনে জোর নিয়ে চিকিৎসা শুরু করিয়েছেন কিরণ। চিকিৎসকরা শিগগিরই তাঁকে সুস্থ করে তুলবেন বলে আশা প্রকাশ করেন অনুপম খের। পাশাপাশি কিরণ বরাবরই শক্ত মনের মানুষ। এবারও  সমস্ত কঠিন পরিস্থিতি পার করে কিরণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন অভিনেত্রীর স্বামী।

 

অনেক মানুষ ভালবাসেন কিরণকে। অনুরাগীদের ভালবাসায় কিরণ ঠিকই সুস্থ হয়ে উঠবেন বলে মনে করেন অনুপম খের। কিরণের অসুস্থতার খবর পেয়ে মানুষ যেভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছেন, ভালবাসা প্রকাশ করেছেন, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানান বলিউডের বর্ষীয়ান অভিনেতা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement