Kangana Ranaut: এখন হাজারও বিতর্ক-বড় সেলেব, ছোটবেলার ছবিতে কঙ্গনা রানওয়াতকে চিনতে পারছেন!

তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা অনেকেই করেন। কিন্তু বলিউড অভিনেত্রী কঙ্গনা রানওয়াত বিতর্কিত মন্তব্য, বলিউড তারকাদের কটাক্ষ করেই বেশি খবরে আসেন। সেই কঙ্গনা এসব বিতর্ক ছেড়ে স্মৃতির পথে পা বাড়ালেন। বলিউডের ক্যুইন অভিনেত্রী ১৯৯৮ সালে তাঁর ছোটবেলায় স্কুল জীবনের ছবি শেয়ার করলেন। ছবিতে দেখা যাচ্ছে স্কুলের পোশাকে বন্দুর পাশে দাঁড়িয়ে কঙ্গনা। সেভাবে চেনাই যাচ্ছে না তাঁকে।

Kangana Ranaut. File Image | (Photo Credits: Instagram)

মুম্বই,২৬ সেপ্টেম্বর: তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা অনেকেই করেন। কিন্তু বলিউড অভিনেত্রী কঙ্গনা রানওয়াত বিতর্কিত মন্তব্য, বলিউড তারকাদের কটাক্ষ করেই বেশি খবরে আসেন। সেই কঙ্গনা এসব বিতর্ক ছেড়ে স্মৃতির পথে পা বাড়ালেন। বলিউডের ক্যুইন অভিনেত্রী ১৯৯৮ সালে তাঁর ছোটবেলায় স্কুল জীবনের ছবি শেয়ার করলেন।  ছবিতে দেখা যাচ্ছে স্কুলের পোশাকে বন্দুর পাশে দাঁড়িয়ে কঙ্গনা। সেভাবে চেনাই যাচ্ছে না তাঁকে। দেখে কে বলবে, এই মিষ্টি মেয়েটাই একদিন বলিউডের ক্যুইনের শিরোপা পাবেন। এখন ৩৪ বছর বয়েসে বলিউডে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন কঙ্গনা। পর্দার বাইরে তাঁর কথা-আচরণ নিয়ে যত কথাই হোক, কঙ্গনার অভিনয় নিয়ে সবাই প্রশংসায় ভরিয়ে দেন।

দেখুন ছবি

 

View this post on Instagram

 

A post shared by Kangana Thalaivii (@kanganaranaut)

ফর্মুলা ছবির বাইরে গিয়ে কখনও ক্যুইন তো কখনও 'মনিকার্নিকা', 'রিভলভার রানী' বা 'থালাইভি' (Thalaivii)। কঙ্গনা ব্যতিক্রমী হয়ে উঠেছেন। কাজের বাইরেও কঙ্গনা নিজের পরিচয় তৈরি করেছেনে। তিনি দেশের শাসকদলের পছন্দের কথা বলেন। তিনি করণ জোহর থেকে শুরু করে বলিউডের নামীদামীদের বিরুদ্ধে তোপ দাগেন। আরও পড়ুন: ধর্মেন্দ্রর জীবনে হেমা, ছেলে সানির সঙ্গে এবার প্রকাশ্যে প্রকাশ কউর

২০০৬ সালে অনুরাগ বসুর গ্যাংস্টার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। পদ্মশ্রী জয়ী কঙ্গনার ঝুলিতে কৃশ থেকে ওহ লমহে, লাইফ ইনে মেট্রোর মত হিট সিনেমা। সঙ্গে আবারা নানা পুরস্কার জয়ী ক্যুইন, তনু ওয়েডস মনু-র মত সিনেমা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement